ভুয়া নাম পরিচয়ে রোহিঙ্গাদের হাতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মসনদ তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্মচারিসহ ২৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ওই চক্রের সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না জানতে তদন্ত করা হচ্ছে।







