চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সওয়াল-ডাকেট-বেডিংহ্যামের বড় লাফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার জয়সওয়াল উল্লাসে ভরা মুখে ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রানের ফোয়ারা ছোটানো ভারতের ব্যাটার যস্বী জয়সওয়াল ১৪ ধাপ উপরে উঠেছেন। ইংলিশ ব্যাটার বেন ডাকেটের হয়েছে ১২ ধাপ উন্নতি। মাত্র চার টেস্টের ক্যারিয়ারেই দারুণ পারফরম্যান্সে ২৯ ধাপ এগিয়েছেন সাউথ আফ্রিকান ব্যাটার ডেভিড বেডিংহ্যাম।

টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার জয়সওয়াল রাজকোট টেস্টে হাঁকান ডাবল সেঞ্চুরি। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা ১৫তম স্থানে চলে এসেছেন তরুণ তারকা। ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাকেটও উঠেছেন। ১২ ধাপ এগিয়ে ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছেন, রাজকোট টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দেড় শতাধিক রানের ইনিংস খেলেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি পাওয়া বেডিংহ্যামে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন। প্রোটিয়া ক্রিকেটার ২৯ ধাপ এগিয়ে ৫০তম স্থানে এখন। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সাত ধাপ এগিয়ে ৩৪তম স্থানে এসেছেন। আট ধাপ এগিয়ে ৮৫তম স্থানে কিউই ব্যাটার উইল ইয়াং।

৮৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অক্ষুণ্ণ রেখেছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন। সম্প্রতি বাংলাদেশ টেস্ট না খেললেও একধাপ এগিয়ে ২৫ নম্বরে এসেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেটের মাইলফলকে পা রাখা অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন একধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন। শীর্ষে আছেন তার স্বদেশী পেসার জাসপ্রীত বুমরাহ।

সবচেয়ে বড় লাফটা দিয়েছেন রাচীন রবীন্দ্র। বোলিংয়ে ২১ ধাপ এগিয়ে ৯৪ নম্বরে এসেছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তার লাফটা আরও বড়। ৩১ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন কিউই অলরাউন্ডার। প্রোটিয়া ক্রিকেটার নেইল ব্র্যান্ড অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ উন্নতিতে ৭১তম স্থানে উঠে গেছেন। নয় ধাপ এগিয়ে ৯৬তম স্থানে তার স্বদেশি রুয়ান ডি সোয়াডর্ট।

ওয়ানডেতে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে একাদশতম স্থানে লঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কা। আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাই ৪৯তম স্থানে রয়েছেন। ১৩ ধাপ এগিয়ে ৯৬ নম্বরে নেদারল্যান্ডসের বাস ডে লেডে।

টি-টুয়েন্টির বোলিং র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে দুইয়ে লঙ্কান স্পিনার ভানিডু হাসারাঙ্গা। শীর্ষ অক্ষুণ্ণ রেখেছেন আদিল রশিদ। পাঁচ ধাপ এগিয়ে আট নম্বরে এখন আফগান পেসার ফজলহক ফারুকি।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ধরে রেখেছেন। তবে সাত ধাপ এগিয়ে আসা হাসারাঙ্গা ২৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার ক্রিকেটারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

Tags: আইসিসিজয়সওয়ালডাকেটবেডিংহ্যামর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
Previous Post

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

অধারাবাহিক বার্সার সামনে সমস্যা জর্জরিত নাপোলি

Next Post
নাপোলি ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধারাবাহিক বার্সার সামনে সমস্যা জর্জরিত নাপোলি

বইমেলায় সরোজ মেহেদীর নতুন বইয়ের প্রচ্ছদ ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় সরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT