চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ হলেন আফগানিস্তানের স্পিনার নূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটার বল ছুঁড়ে ফেলার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টুয়েন্টিতে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের বাঁহাতি স্পিনার নূর আহমেদ। তিনি শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেন। খেলোয়াড়ি চুক্তির নিয়ম ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে।

২০২৩ সালে আইএল টি-টুয়েন্টির প্রথম মৌসুমে চুক্তিবদ্ধ হয়েছিলেন নূর। তাকে আরও এক বছরের চুক্তির জন্য প্রস্তার দেয়া হয়েছিল, তবে সাউথ আফ্রিকা টি-টুয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার জন্য থেকে যাওয়ার প্রস্তাবে না করেছিলেন।

আইএল টি-টুয়েন্টির এক বিবৃতিতে জানানো হয়েছে ১৯ বর্ষী নূরকে দ্বিতীয় মৌসুমের আগে, ‘খেলোয়াড় চুক্তির শর্তাবলী অনুসারে একই নিয়ম ও শর্তাবলীতে’ দলে থেকে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু থেকে যেতে অস্বীকার করার পর ওয়ারিয়র্স সরাসরি লিগের সাথে যোগাযোগ করেছিল বিবাদে হস্তক্ষেপ করতে।

আইএল টি-টুয়েন্টির প্রধান ডেভিড হোয়াইট, সিকিউরিটি ও অ্যান্টি-কারাপশন প্রধান কোল আজাম, জায়েদ আব্বাস বিষয়টি তদন্ত করেন। তাদের বক্তব্য পেশ করার পর নূরকে ২০ মাসের নিষেধাজ্ঞা দিতে বলেন। কিন্তু মাইনর বিবেচনায় তার নিষেধাজ্ঞা আট মাস কমিয়ে আনা হয়। নূর জানান, তার এজেন্ট চুক্তির সব বিষয়গুলো জানতো না।

নূর প্রথম মৌসুমে সাত ম্যাচ খেলে চার উইকেট নিয়েছিলেন। এর আগে ওয়ারিয়র্স একই অভিযোগে নাভিন উল হকের উপর ২০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল।

Tags: আইএল টি-টুয়েন্টিআফগানিস্তানওয়ারিয়র্সনাভিননূরলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

বাণিজ্য মেলায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি

Next Post

রোগীর বিল পরিশোধে ঋণ নিতে বাধ্য করল হাসপাতাল

Next Post
Empty hospital room with beds and medical devices in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রোগীর বিল পরিশোধে ঋণ নিতে বাধ্য করল হাসপাতাল

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্জয়ের ভয়ংকর প্রতারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT