চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউনিখ সম্মেলনে ৬ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী মিউনিখ সম্মেলনে দফতর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ছয় দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে অস্ত্র ও যুদ্ধের পেছনে অর্থ খরচ না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে শুরু হয়েছে তিন দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স চলবে রোববার ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য উপস্থাপনকালে যোগ দেন তিনি।

এরপর  ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স” শীর্ষক প্যানেল আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে ছয় দফা প্রস্তাব উত্থাপন করে আবেগঘন বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংবেদনহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং তার পরিবর্তে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও ব্যয় দরকার।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখা উচিত, যখন মানবতার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, সংকীর্ণ স্বার্থ অনুসরণ করে কিছুই হবে না।

ছয় দফা প্রস্তাবের প্রথম প্রস্তাবে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলো যে অঙ্গিকার করেছে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি পালন করতে হবে।  চলতি বছরের শেষ নাগাদ বৈজ্ঞানিক তথ্যপ্রমাণের ভিত্তিতে আমাদেরকে অবশ্যই ২০২৫ থেকে পরবর্তী নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্যমাত্রার ব্যাপারে একমত হতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, বিশ্বকে যুদ্ধ ও সংঘাত, অবৈধ দখলদারিত্ব এবং নিরস্ত্র বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের নির্বিচার হত্যাকাণ্ড থেকে সরে আসতে হবে যেমনটা আমরা গাজা ও অন্যত্র দেখছি।

প্রধানমন্ত্রী তার তৃতীয় প্রস্তাবে বলেন, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ প্রশমন ও অভিযোজনের জন্য যে অর্থায়ন করা হয় তাতে প্রচণ্ড ভারসাম্যহীনতা রয়েছে। অভিযোজন অর্থায়নের বর্তমান হারকে অন্তত দ্বিগুণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি অভিযোজনে সহায়তার জন্য বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো (১০৭ কোটি ডলারের সমান) দেয়ার প্রতিশ্রুতি দেয়ার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান।

চতুর্থ প্রস্তাবর্শটি রেখে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিদ্যমান আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার পথ সুগম করার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধান করতে হবে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থায়ন পাওয়ার জন্য আমাদের দুটি যোগ্য প্রতিষ্ঠান আছে, আরও দুটি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পঞ্চম পরামর্শে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক অর্থায়নে সংস্কার করতে হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা ব্যবস্থাপনায় অনুদান ও ঋণের ছাড়ে সুযোগ বাড়াতে হবে।

সর্বশেষ পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু কর্মের জন্য ব্যক্তিগত পুঁজি প্রবাহকে একত্রিত করার কথা বলেছেন। এরজন্য সরকারগুলোকে সঠিক পরিকল্পনা ও নীতি গ্রহণ এবং উপকরণে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী

Next Post

সরফরাজকে যেন গভীর জলে ঠেলে দিয়েছিলেন জাদেজা

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরফরাজকে যেন গভীর জলে ঠেলে দিয়েছিলেন জাদেজা

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজিত হওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT