চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তিতে ক্রিকেটারদের জন্য যে শর্ত জুড়ে দিল স্পন্সর কোম্পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর হিসেবে টেলিকম কোম্পানি রবির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেও বিসিবিকে পৃষ্ঠপোষকতা করেছে প্রতিষ্ঠানটি। তবে মেয়াদ ফুরনোর আগেই ২০১৮ সালে চুক্তি বাতিল করে নিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার শর্ত দিয়ে জাতীয় দলের টাইটেল স্পন্সর হল টেলিকম প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল রবি। ২০১৭ সালে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে ২০১৯ সাল পর্যন্ত করে চুক্তি। কিন্তু মেয়াদ পূর্ণ করার আগেই সরে যায় তারা। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের অন্য টেলিকমিউনিকেশন কোম্পানির সঙ্গে ব্যক্তিগত চুক্তি করাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

নতুন মেয়াদে ৫০ কোটি টাকায় বিসিবির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করেছে রবি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত চুক্তির মেয়াদ। চুক্তির শর্তানুযায়ী অধিনায়ক ও সহ-অধিনায়কসহ জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন না। অর্থাৎ, অন্যকোনো টেলিকম কোম্পানির সাথে যুক্ত হতে পারবেন না।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বললেন, ‘বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা কোনো ক্রিকেটার রবির সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রতিষ্ঠানের স্পন্সর নিতে পারবে না। তবে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে যাদের চুক্তির মেয়াদ এখনও বহাল রয়েছে, তারা তা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চালিয়ে নিতে পারবে। বলতে চাচ্ছি, এখন থেকে নতুন করে কোনো সাংঘর্ষিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যেতে পারবে না।’

Tags: টিম টাইগার্সনিজাম উদ্দিন চৌধুরীবিসিবিরবিলিড স্পোর্টস
Previous Post

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post

৫০০ উইকেটের এলিট ক্লাবে অশ্বিন

Next Post
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা, একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ উইকেটের এলিট ক্লাবে অশ্বিন

সাদা টেডি বিয়ার খেলনা একটি কাঠের রেলিং এর উপর বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেডি বিয়ার পার করলো ১১৫তম জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT