চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্বিল্যান্ডে হারালেন জিমি, গ্রেটার প্রসঙ্গ তুললেন রায়ান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
জিমি ও রায়ান হাসিমুখে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের আর এক মাসও বাকি নেই। এখন চলছে প্রচারণা। অ্যাকাডেমি ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের একটি নতুন প্রমো প্রকাশ করেছে। প্রমোটিতে এবারের অস্কারের উপস্থাপক জিমি কিমেলের সঙ্গে দেখা গেছে রায়ান গসলিংকে।

প্রমো ভিডিওতে দেখা গেছে জিমি বার্বিল্যান্ডে গিয়েছেন। সেখানে পথ হারিয়ে ‘উইয়ার্ড বার্বি’র কাছে সাহায্য চাচ্ছেন তিনি। ‘উইয়ার্ড বার্বি’র চরিত্রে দেখা গেছে কেট ম্যাককিননকে।

অস্কারের উপস্থাপনা করতে হলিউড ফেরার পথ জানতে চাইলে জিমিকে একটি ম্যাপ দেখান ‘উইয়ার্ড বার্বি’। সেখানে এবছরের আলোচিত ছবিগুলো দেখা যায়। অস্কারে যাওয়ার অ্যাডভেঞ্চারে ভরা পথে তাদের দেখা হয় পুওর থিংস-এর বেলার সঙ্গে। এরপর পথে কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন-এর ওসেজ কান্ট্রিও দেখা যায়। সেখানে মাঠে ইতালিয়ানদের চাষ করা হয়। এরপর ওপেনহেইমারের লস আলামসে যান তারা, সেখানে দেখা হয় ‘ভেরি আগলি ম্যান’ ম্যাট ডেমনের সঙ্গে। তাকে দেখে চোখ ঢাকতে গিয়ে ঘটে দুর্ঘটনা। গাড়ি ছিটকে গিয়ে পড়ে অস্কারের আসরে।

অস্কারের আসরে পৌঁছে যাওয়ার পর জিমি কিমেল বলেন, তার উপস্থাপনা করতে নার্ভাস লাগছে। তাকে অনুপ্রেরণা জোগাতে আসেন অ্যামেরিকা ফেরেরা। রসিকতা করে বলেন, ‘অস্কারে রসিকতা করা যায়। কিন্তু খুব বেশি রসিকতা করা যায় না। সময় দিতে হয়, কিন্তু খুব বেশি সময় দেয়া যায় না। আপনি মনোযোগের কেন্দ্রে হলেও কারও আপনাকে নিয়ে মাথা ব্যথা নেই। কঠিনই তো বটে।’

প্রমোর একদম শেষে রায়ান গসলিং গাড়ি থেকে বের হয়ে আসেন। তার হাতে ইন-অ্যান্ড-আউট-এর খাবারের প্যাকেট। এসময় জিমি তাকে বলেন, শুধু যারা জিতবেন, তারাই ইন-অ্যান্ড-আউট খেতে পারেন। এটা শুনে তিনি খাবার ফেলে দেন। এরপর রায়ান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, গ্রেটা গারউইগের ঝুলিতেই যাবে সেরা নির্মাতার পুরস্কার। এতে বিব্রত হয়ে অ্যামেরিকা ফেরেরা তাকে কানে কানে বলেন, গ্রেটা তো মনোনয়নও পাননি!

নির্বাচিতদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে জমকালো আসরটি।

¡Calentando motores para los #Oscars! @jimmykimmel le pide ayuda a las Barbies para llegar a Oscarland 😂 pic.twitter.com/Ygx9Yn2a7Q

— Pau Brunet (@PauBox) February 13, 2024


সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অস্কারগ্রেটা গারউইগজিমি কিমেলরায়ান গসলিংলিড বিনোদন
Previous Post

ধান ও গরুর মাংসের মিশ্রণে নতুন চাল আবিষ্কার

Next Post

রাশিয়া ট্রাম্পের থেকে বাইডেনকে বেশি পছন্দ করে: পুতিন

Next Post
বৈঠকে বসে বিশ্ব নেতারা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ট্রাম্পের থেকে বাইডেনকে বেশি পছন্দ করে: পুতিন

বাংলাদেশের যুবদল সদস্যরা অস্ত্রধারী প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ মাস আটকে থাকার পর সেন্সর পেল ‘৫৭০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT