চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রবীণতম টেস্ট ক্রিকেটার গায়কোয়াড়ের ছবি, ক্রিকেট ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক দত্তজিরাও গায়কোয়াড় মারা গেছেন। গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের আইসিইউতে থাকার পর মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

২০১৬ সালে আহমেদাবাদে ৮৭ বছর বয়সে সাবেক ব্যাটার দীপক শোধনের মৃত্যুর পর দত্তজিরাও গায়কোয়াড় ভারতের সবচেয়ে বয়স্ক জীবিত টেস্ট ক্রিকেটার হন। তিনি
১৯২৮ সালের ২৭ অক্টোবর গুজরাটের বরোদায় জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ভারতের হয়ে ১১টি টেস্ট খেলা এ ক্রিকেটার ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে অধিনায়কত্ব করেছিলেন। তিনি টিম ইন্ডিয়ার সাবেক ওপেনার এবং কোচ অংশুমান গায়কোয়াড়ের বাবা।

পাকিস্তানের বিপক্ষে চেন্নাইতে ১৯৬১ সালে সদ্য প্রয়াত এ খেলোয়াড় শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তার নেতৃত্বে বরোদা রঞ্জি ট্রফিও জিতেছিল। রঞ্জি ট্রফিতে গায়কোয়াড় ১৯৪৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত বরোদার প্রতিনিধিত্ব করেন। ডানহাতি এ ব্যাটার ১৪ শতকসহ ৪৭.৫৬ গড়ে ৩,১৩৯ রান করেছিলেন। ১৯৫৯-৬০ মৌসুমে মহারাষ্ট্রের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ক্যারিয়ার সেরা ২৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

দত্তজিরাও গায়কোয়াড়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অফিসিয়াল টুইটারে বিবৃতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি বোর্ডের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।

Tags: বিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে যে বার্তা দিল ডিএমপি

Next Post

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে শাকিব-অপুর ‘সম্রাট’

Next Post
শাকিব খান ও অপু বিশ্বাস চ্যানেল আই অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে শাকিব-অপুর ‘সম্রাট’

নবজাতকের পরীক্ষা করছেন ডাক্তার, জন্মের পর প্রথম স্পর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাসের ব্যবধানে দুই সন্তানের জন্ম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT