চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীর্ষস্তরে নীল কার্ড ব্যবহারে ফিফার আপত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফার নীল কার্ড দেখানোর জন্য রেফারি প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে প্রচলিত লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নতুন করে যুক্ত হতে চলেছে নীল কার্ড। বৃহস্পতিবার এমন খবর দিয়েছে বেশকিছু সংবাদমাধ্যম। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়া হতে পারে। তবে ফিফা জানিয়েছে, শীর্ষস্তরের ফুটবলে এখনই ব্যবহার হচ্ছে না নীল কার্ড।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এসেছে, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) আগামী মৌসুম থেকে লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নীল কার্ড চালু করতে চায়। তবে শীর্ষস্তরের ফুটবলে তা ব্যবহার করা হবে না। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রাজি হলে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো টুর্নামেন্টে নীল কার্ড পরীক্ষামূলক চালু করা হতে পারে।

এমন সংবাদ প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিবৃতি দিয়েছে সংস্থাটি, ‘ফিফা স্পষ্ট করতে চায়, শীর্ষস্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও অগ্রিম। এধরনের কোনো পদ্ধতি পরীক্ষামূলক চালু করতে হলে সেটি নিচের দিকের স্তরে সীমাবদ্ধ থাকা উচিত। গত ১ মার্চ আইএফএবির এজিএমে তুলে ধরা নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করে জানাচ্ছে ফিফা।’

হলুদ ও লালের মাঝামাঝি অপরাধের ক্ষেত্রে নীল কার্ড ব্যবহার করা হবে। মাঠে বাজে ব্যবহার অথবা গুরুতর ফাউলের ক্ষেত্রে খেলোয়াড়দের নীল কার্ড দেখানো হবে। এর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সাজার মেয়াদ পূর্ণ করে মাঠে ফেরার পর একই খেলোয়াড় যদি আবারও নীল কার্ড দেখেন, তখন তাকে লাল কার্ড দেখানো হবে। অথবা একটি হলুদ কার্ড ও একটি নীল কার্ড দেখলেও লাল কার্ড দেখতে হবে।

আইএফএবি আগেই জানিয়েছে, তৃণমূল ফুটবলে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহারে তারা সফল হয়েছে এবং এই কার্ডের ব্যবহার তারা আরও ছড়িয়ে দিতে চায়। ইংল্যান্ডের তৃণমূল ফুটবলেও এই কার্ডের পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে।

আগামী মাসে ফিফার বার্ষিক সাধারণ সভায় নীল কার্ড ট্রায়াল চালু করার বিষয়ে আলোচনা করবে সংস্থাটি। তবে উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন নীল কার্ড প্রস্তাবনার বিরুদ্ধে অবস্থান করছেন। বলেছেন, ‘তখন আর ফুটবল থাকবে না।’

Tags: আইএফএবিউয়েফাফিফালিড স্পোর্টস
Previous Post

পুত্রবধূর বিরুদ্ধে পরিবার ভাঙার অভিযোগ জাদেজার বাবার

Next Post

ক্যাচ মিসের মাশুল দিল খুলনা, জয়ের ধারায় সিলেট

Next Post
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাচ মিসের মাশুল দিল খুলনা, জয়ের ধারায় সিলেট

রজনীকান্তের ছবি, ঐতিহাসিক পটভূমিতে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি মিনিটের জন্য রজনীকান্তর পারিশ্রমিক ১ কোটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT