চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতি মিনিটের জন্য রজনীকান্তর পারিশ্রমিক ১ কোটি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
রজনীকান্তের ছবি, ঐতিহাসিক পটভূমিতে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর ব্লকবাস্টার হিট ‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় এই সিনেমাটি। এবার নতুন ভাবে পর্দায় ফিরছেন এই অভিনেতা।

মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। যেটি বড় পর্দায় মুক্তি পেল শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি)। ইতোমধ্যেই অভিনেতার এই সিনেমা নিয়ে ভক্তদের মাঝে বেড়েছে আগ্রহ ও আশা।

জানা গেছে, প্রায় আড়াই ঘণ্টার এই সিনেমাতে রজনীকান্ত পর্দায় থাকবেন ৩০-৪০ মিনিটের মতো। আর পর্দায় প্রতি মিনিট থাকার জন্যই ১ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়েছেন তিনি!

রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশছোঁয়া তা অজানা নয়। তবে মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি তিনি। ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য। তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই সিনেমা হিট, তা ধরে নেওয়া যেতে পারে।

দীর্ঘ ৯ বছর পর পরিচালনায় ফিরেছেন রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত। তাই মেয়ের সিনেমায় বিশেষ চরিত্রের প্রস্তাব ফেরাতে পারেননি রজনীকান্ত।

‘লাল সালাম’ সিনেমায় রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত সহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। – ইন্ডিয়া ডটকম

Tags: ঐশ্বরিয়া রজনীকান্তদক্ষিনী সুপারস্টাররজনীকান্তলাল সালাম
Previous Post

ক্যাচ মিসের মাশুল দিল খুলনা, জয়ের ধারায় সিলেট

Next Post

অফিস সময়ের পর বসের কল-মেসেজ উপেক্ষা করার আইন

Next Post
অফিসে কর্মীদের কম্পিউটার ও কাজের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিস সময়ের পর বসের কল-মেসেজ উপেক্ষা করার আইন

অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক রেকর্ডের ম্যাচে জেতা হলো না ওয়েস্ট ইন্ডিজের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT