চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহমেদ রুবেলকে বিদায় জানালো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
জনগণ চ্যানেল আই অনলাইন ভবনের সামনে সমবেত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে আহমেদ রুবেলের জানাজা

চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতা আহমেদ রুবেলকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন বাংলাদেশ শিল্পকলায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ১২টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

দুপুর ১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয় অসংখ্য কালজয়ী নাটক ও সিনেমার এই অভিনেতার। চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা।

শেষবারের মতো গুণী এই অভিনয়শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী খুরশীদ আলম, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহীদুল আলম সাচ্চু, প্রসুন রহমান, আহসান হাবিব নাসিম, জাকীয়া বারী মম সহ নাটক ও সিনেমার পরিচিত মুখ।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান ফরিদুর রেজা সাগর। এসময় আহমেদ রুবেলের আত্মীয়স্বজনদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। জানাজা শুরুর আগে সবার উদ্দেশে কথা বলেন আহমেদ রুবেলের ভগ্নিপতি।

তিনি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর গাজীপুরের উত্তর ছায়াবীথি, জোড় পুকুর মসজিদে হবে মিলাদ।

চ্যানেল আই থেকে সোয়া ১টার দিকে আহমেদ রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের উদ্দেশে রওনা হয়। সেখানে আসরবাদ উত্তর ছায়াবীথি জোড় পুকুর মসজিদে হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে হবে দাফন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও তার ঝুলিতে আছে বেশকিছু মননশীল সিনেমা। চন্দ্রকথা, ব্যাচেলর, মেঘলা আকাশ, দ্য লাস্ট ঠাকুর, শ্যামল ছায়া, অলাতচক্র, লাল মোরগের ঝুঁটিতে তার অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ আগামি ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Tags: অলাতচক্রআফসানা মিমিআহমেদ রুবেলআহসান হাবিব নাসিমগিয়াসউদ্দিন সেলিমচন্দ্রকথাচ্যানেল আইজানাজাদ্য লাস্ট ঠাকুরনাটকব্যাচেলরমেঘলা আকাশলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুশ্যামল ছায়াসালাহউদ্দিন লাভলুসিনেমা
Previous Post

সংসদীয় কমিটির নেতৃত্বে সাবেক তিন আমলা

Next Post

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও প্রবৃদ্ধিতে ডলারের প্রবাহ অব্যাহত রাখতে হবে

Next Post
ব্যাংকের ভিতরে ডলার নোটের গাড়ি, অর্থ লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও প্রবৃদ্ধিতে ডলারের প্রবাহ অব্যাহত রাখতে হবে

অ্যাকশন সিনেমার পোস্টার, একজন পুরুষের পেছন থেকে দেখা, অস্ত্র হাতে, আকাশে সূর্যোদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো অ্যাকশন অবতারে ফিরছেন জন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT