চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও রক্তপাতের শঙ্কা: সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মিয়ানমার সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মিয়ানমার সরকারের হাতে অস্ত্রধারী সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিয়ে আরও রক্তপাতের দিকে এগিয়ে গিয়ে ভয়াবহ গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সমর্থক এবং কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হয়ে জান্তা সরকার এখন দেশটির অস্ত্র আইন সংশোধন করে এর প্রতিকারের চেষ্টা করছে।

থাইল্যান্ড পরিচালিত মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি নতুন নীতি জান্তা সমর্থকদের নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র রাখার বৈধতা দেবে। দেশটির সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যেই মিয়ানমারের অনেক অংশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এই অবস্থায় নতুন করে সাধারণ জনগণকে অস্ত্র রাখার বৈধতা দেওয়াটা, আরও রক্তপাতের লক্ষণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

নতুন এই নীতির অধীনে, বেসামরিক নাগরিকদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। যাতে তারা নিজেদের রাজ্য এবং অঞ্চলগুলোতে স্থানীয় নিরাপত্তা এবং আইন প্রয়োগে অংশ নিতে পারে। ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এই লাইসেন্স দেওয়া হবে এতে তারা ৫ ধরণের অস্ত্র রাখাতে পারবে। এই নীতি শুধুমাত্র ইউএসডিপি সদস্য, সামরিক সমর্থক, প্রাক্তন সামরিক কর্মী, প্রশাসক এবং ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। অন্য কথায়, নতুন নীতি জান্তা সমর্থকদেরই জান্তার পক্ষে লড়াই করার অনুমতি দেবে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে বিদ্রোহীদের হাতে মিয়ানমারে ৫ হাজারেরও বেশি সামরিক জান্তা কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন এবং আরও ৪ হাজার জন আহত হয়েছেন বলে গত ১ ফেব্রুয়ারি একটি  প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের বৈঠকে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং। প্রাণ ভয়ে বাংলাদেশ এবং ভারতে পালিয়ে যাচ্ছেন বহু সামরিক সদস্য। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়াতেই নতুন অস্ত্রনীতি প্রণয়ন করছে জান্তা সরকার।

Tags: গৃহযুদ্ধজান্তা সরকারমিয়ানমার
Previous Post

চোট কাটিয়ে উঠতে বিশ্রামে মিচেল

Next Post

যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন আলভেজ

Next Post
আলভেজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন আলভেজ

বিরাট কোহলি ক্রিকেট ব্যাট হাতে, গ্লাসেস পরা, প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের দুই টেস্টও খেলবেন না কোহলি, অনিশ্চতায় শেষ ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT