চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্টফোনের ফটোগ্রাফি: কোনটি উপযোগী- ফ্ল্যাশ নাকি রিং লাইট?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in তথ্যপ্রযুক্তি
A A
স্মার্টফোনের ক্যামেরা লেন্সের ক্লোজ আপ ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্টফোন ফটোগ্রাফিতে রিং লাইট এবং সিঙ্গেল পয়েন্ট ফ্ল্যাশ লাইটের ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। কার্যকারিতার দিক থেকে এই দুই ধরনের আলোক উৎসই ছবিকে প্রাণবন্ত করতে সহায়তা করে। পাশাপাশি এরা ছবির বিষয়বস্তুকেও আলোকিত করে। তবে যে উৎসটি বেছে নেওয়া হবে তার প্রভাব থাকবে ছবির মানের ওপর।

ফ্ল্যাশ লাইট থেকে রিং লাইট কীভাবে আলাদা? স্মার্টফোনের রিং লাইটের বৃত্তাকার ডিজাইনের মধ্যে থাকে ছোট ছোট এলইডি বাল্ব। এই বাল্বগুলো এবং এদের সাজানোর ধরণ ছবিতে ছায়া কমাতে সাহায্য করে। এর ফলে চেহারার সূক্ষ্ম বিষয়গুলোও অত্যন্ত স্বচ্ছতার সাথে ফুটে ওঠে। রিং লাইট চমৎকারভাবে ছবির বিষয়বস্তুগুলোকে ফুটিয়ে তুলতে সক্ষম। তাই, যারা স্মার্টফোনেই ভালো মানের ছবি তুলতে চান তাদের জন্য রিং লাইট খুবই কাজের।

প্রচলিত ফ্ল্যাশলাইটগুলো ছবিতে যে ছায়া ফেলে, তা স্পষ্ট ও প্রকট। ফলে এটি চেহারার সূক্ষ্ম বিষয়গুলোকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে না। অন্যদিকে রিং লাইট আলোকে আরও বেশি বিচ্ছুরিত করে, যা ছবির সামগ্রিক নান্দনিকতাকে বাড়িয়ে তোলে। রিং লাইট ফটোগ্রাফির অন্যতম বৈশিষ্ট্য হলো স্পষ্ট ও নিখুঁত পোর্ট্রেট। এর মাধ্যমে ম্যাক্রো শটগুলোতেও সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরা যায়। এছাড়াও ল্যান্ডস্কেপ শটে রিং লাইট যোগ করে একটি নরম আভা। এর ফলে স্মার্টফোন ফটোগ্রাফাররা বাড়তি ঝামেলা এবং ভারী সরঞ্জাম ছাড়াই তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন৷

সব মিলিয়ে বলা যায়, রিং ফ্ল্যাশ লাইট এখন সিঙ্গেল পয়েন্ট ফ্ল্যাশ লাইটের চেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে। কারণ, রিং লাইট বিচ্ছুরিত ও নরম আলো দিয়ে ছবিকে আরও উন্নত করে তোলে এবং ফটোগ্রাফিতে যোগ করে নতুন মাত্রা। ছবি হয় সুন্দর ও আলোকিত। ফলে ব্যবহারকারীদের কাছে রিং লাইট আরও ফটোগ্রাফি সহায়ক হচ্ছে।

সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্সের স্মার্ট এবং হট সিরিজের স্মার্টফোনগুলো এই রিং লাইট সম্পর্কিত আলোচনা আবারও সামনে নিয়ে এসেছে। ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে থাকা এই স্মার্টফোনগুলোতে আছে প্রয়োজনীয় সবকিছুই। পাঞ্চহোল ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে ফোনগুলো দেবে ছবি তোলায় সুন্দর অভিজ্ঞতা।

Previous Post

ম্যাচসেরার ভাগ উইলিয়ামসনকে দিতে চান না রাচিন 

Next Post

ঢাকায় চতুর্থ ‘বিয়ে’ করলে ৫০ হাজার টাকা কর

Next Post

ঢাকায় চতুর্থ ‘বিয়ে’ করলে ৫০ হাজার টাকা কর

দম্পতি একসঙ্গে হাসছে, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আনন্দে মুহূর্তেই নেমে এলো বিষাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT