চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে শীর্ষে বুমরাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শীর্ষে থাকা ভারতীয় পেসার বুমরাহ ক্রিকেট ম্যাচে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে পেসার হিসেবে প্রথমবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। সব মিলিয়ে ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ৩০ বর্ষী পেসার। এর আগে এমন কীর্তি গড়েছিলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষেণ সিং বেদি।

বুধবার আইসিসি প্রকাশিত নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী, তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। ইতিহাস গড়তে সতীর্থ অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়েছেন। তারকা বলারের এতদিন সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল তিন নম্বর।

এর আগে ভারতীয় পেসারদের মধ্যে আইসিসি র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ দুইয়ে উঠেছিলেন সাবেক পেস অলরাউন্ডার কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ভারতের আরেক পেসার জহির খান ২০১০ সালের অক্টোবরে থেকে নভেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের তিনে ছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯১ রানের বিনিময়ে ৯ উইকেট শিকারের পরই র‌্যাঙ্কিংয়ে সবার উপরে উঠলেন বুমরাহ। বিশাখাপত্তম টেস্টে ম্যাচ সেরার পুরস্কারও পান। ডানহাতি এ পেসারের দারুণ বোলিংয়ে ম্যাচটি জিতে পাঁচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে ভারত। বুমরাহ প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩৪তম টেস্টের ক্যারিয়ারে যা ছিল তার দশমবার পাঁচ উইকেট শিকারের নজির।

দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ভারতের ওপেনার যশ্বী জয়সওয়ালও র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ৩৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৯ নম্বরে। বিশাখাপত্তমে ক্যারিয়ার সেরা ২০৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সাউথ আফ্রিকার বিপক্ষে কিউই অধিনায়ক দুই ইনিংসেই সেঞ্চুরি পান, খেলেছেন ১১৮ ও ১০৯ রানের ইনিংস।

তবে ভারতের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে পারফর্ম করতে না পারায় জো রুট দুই থেকে নেমে গেছেন তিনে। স্টিভ স্মিথ উঠে এসেছেন দুইয়ে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।

 

Tags: আইসিসিআইসিসি র‌্যাঙ্কিংউইলিয়ামসনজয়সওয়ালবুমরাহভারতলিড স্পোর্টস
Previous Post

সুয়ারেজ লাইনে আটকে থাকা দুই শিশুকে ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার

Next Post

বইমেলায় হাসান শান্তনুর ‘গণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ক ৪ বই

Next Post
বইমেলায় হাসান শান্তনুর চারটি বই প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় হাসান শান্তনুর ‘গণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ক ৪ বই

অস্ট্রেলিয়ার পন্টিংকে টেস্ট দলে দেখতে চান ম্যাগার্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাগার্ককে টেস্ট দলে দেখতে চান পন্টিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT