চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ভেঙে গেল এশা দেওলের এক যুগের সংসার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
পরিবারের সঙ্গে হাস্যোজ্জ্বল এশা দেওলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংসার ভেঙেছে’ ধর্মেন্দ্র-হেমা মালিনী কন্যা এশা দেওলের! গেল কয়েক সপ্তাহ ধরে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও শুরুতে এশা কিংবা তার স্বামী ভরত কেউই এ প্রসঙ্গে মুখ খুলেননি।

তবে শেষমেশ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই দম্পতির তরফে একটি অফিসিয়াল বিবৃতি এসেছে সামনে। যেখানে লেখা ছিল ‘সৌহার্দ্যপূর্ণভাবে’ দুজনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু কী কারণে ভেঙে গেল এশা-ভরতের দীর্ঘ এক যুগের সংসার? শোনা যাচ্ছে, এশার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একই বাসায় থাকছেন। সেই কারণে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এশা।

যদিও বিচ্ছেদের খবর সিলমোহর দিয়ে দিল্লি টাইমস্‌কে এশা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’

এর আগে ২০২০ সালে একটি বই লিখেছিলেন এশা। যার নাম ছিল ‘Amma Mia: Stories, Advice and Recipes’। যেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন নিজেদের অভিভাবকত্বের সফর। আর সেই বইতেই অভিনেত্রী লিখেছিলে কীভাবে ২০১৯ সালে তাদের দ্বিতীয় সন্তানের জন্মের পর ‘অবহেলিত’ বোধ করেছিলেন তার স্বামী ভরত।

বইয়ে লেখা হয়, ‘আমার দ্বিতীয় সন্তানের পরে, অল্প সময়ের মধ্যে আমি লক্ষ্য করি যে, ভরত আমার সঙ্গে খামখেয়ালি আচরণ করছে, যেন সে বিরক্ত। আসলে ও অনুভব করেছিল যে, আমি তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। একজন স্বামীর পক্ষে এইরকম অনুভব করাটা খুবই স্বাভাবিক কারণ সেই সময় আমি রাধ্যার প্লে স্কুলের এবং মীরাকে খাওয়ানো নিয়েই ব্যস্ত থাকতাম। সঙ্গে চলছিল আমার বই লেখা ও আমার প্রযোজনা সংস্থার একাধিক মিটিং। আমি ধীরে ধীরে নিজের ত্রুটি বুঝতে পারি। আমার কাছে ভরত একটা নতুন ব্রাশ চেয়েছিল, আর সেটা আমার মাথা থেকেই বেরিয়ে যায়, কখনও আবার ওর জামা আয়রন করা হয়নি তো কখনও খাবার ছাড়াই অফিসে চলে গেছে, আমি খেয়ালও করিনি। যদিও এগুলোকে খুব জলদিই শুধরে নিয়েছিলাম।’ তবে কি দ্বিতীয় সন্তানের জন্ম হতেই তাদের বৈবাহিক জীবনে সুখের ভাটা পড়েছিল?

জানা গেছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি ইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এশাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তার স্বামীর। তারপরই মূলত এই বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

২০১২ সালের জুন মাসে হিরা ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম।

সূত্র: বলিউড শাদিস

Tags: এষা দেওলধর্মেন্দ্রবলিউডহেমা মালিনী
Previous Post

জমি নিয়ে বিরোধে ভাইকে হত্যা, ছোট ভাইসহ ১৭ জনের যাবজ্জীবন

Next Post

আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ৩ হাজার ফ্লাইট

Next Post
অবসরপ্রাপ্ত ব্যক্তি বসে আছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়ার কারণে বাতিল হয়েছে ৩ হাজার ফ্লাইট

মিয়ানমারের সীমান্তরক্ষীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ঢুকলো মিয়ানমারের আরও ৬৩ সীমান্তরক্ষী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT