চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় আন্দোলন অব্যাহত

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
4:24 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক নারীকে ধর্ষণের ঘটনার তৃতীয় দিনেও জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন চলমান রয়েছে।

মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’র ব্যানারে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে ক্লাস-পরীক্ষা রেখে প্রায় ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

এ সময় বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, আবাসিক হল থেকে অছাত্রদের বের করা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রাধ্যক্ষের পদত্যাগ এবং যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনির অব্যাহতির দাবি জানান। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন বলেন, আমরা দেখেছি ক্যাম্পাসে যত ধরণের অপকর্ম ঘটে তার পেছনে মদদদাতা একটি গোষ্ঠী থাকে৷ যখন তাদের অপকর্ম সামনে আসে তখন ঐ বিশেষ গোষ্ঠী দাবি করে অপরাধীর কোন দল নেই, অপরাধীর পরিচয় অপরাধী। আজকে আমরা এখানে শুধু এক মোস্তাফিজের শাস্তির জন্য আন্দোলন করছি না। যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনিরও শাস্তি দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, আজকে আমরা দল মত নির্বিশেষে সবাই এখানে দাঁড়িয়েছি। গোটা বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, শাসন নেই, অধিকার নেই৷ দোষ শুধু মোস্তাফিজ, মানিকদের না। দোষ বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও যারা এই সকল মোস্তাফিজ, মানিকদের লালন করে।

ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন জলী বলেন, ধর্ষণের ঘটনার ৩ দিন হয়ে গেল এখনো হল থেকে অছাত্রদের বের করা হয়নি। প্রশাসন আমাদেরকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার কথা বলে একটি অভিযোগ দায়ের করেছে। এমনকি অভিযুক্তদের সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি করলে তারা সনদ স্থগিত করে। আমরা বারবার দেখেছি উপাচার্য যেকোনো আন্দোলনের সময় আশ্বাস দিয়ে তার কথা বাস্তবায়ন করে না। যেমনটি আমরা মাহমুদুর রহমান জনির যৌন নিপীড়নের ক্ষেত্রে দেখেছি। দেড় বছর পার হয়ে গেলেও জনিকে শাস্তি দেওয়া হয়নি। বহিরাগত নারীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রক্টর, প্রভোস্ট না গিয়ে তারা দুজন ছাত্রলীগ নেতাকে পাঠিয়েছে অপরাধীদের ধরে আনার জন্য। এ থেকে বুঝা যায়, প্রক্টর, প্রভোস্ট তাদের পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছে।

নিপীড়ন বিরোধী মঞ্চের আহ্বায়ক দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ক্যাম্পাসে যত ধরনের অপরাধ ঘটে সেগুলোর সাথে কোন না কোনভাবে অছাত্ররা জড়িত থাকে। আবার সেসব অপরাধীদের আশ্রয় দেয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের কোন অভিভাবক বিশ্ববিদ্যালয়ে নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবৈধদের অভিভাবক। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের স্নাতকোত্তরের (৪৮ ব্যাচ) শিক্ষার্থী মো. হাসিব জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম, দর্শন বিভাগের অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভুঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. গোলাম রব্বানী, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আকন্দ প্রমুখ।

এদিকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি, অছাত্রদের হল ত্যাগসহ গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে জাবি শিক্ষক সমিতি।

Tags: গৃহবধূ ধর্ষণজাবি শিক্ষক সমিতিনিপীড়ন বিরোধী মঞ্চ
Previous Post

বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে ক্রীড়ামন্ত্রীর সাফ বার্তা

Next Post

রাখাইন রাজ্যের বেশ কয়েকটি শহর ও সীমান্তচৌকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

Next Post
বাংলাদেশের রাখাইন রাজ্য সীমান্তে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্যের বেশ কয়েকটি শহর ও সীমান্তচৌকি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন এর জন্য জনপ্রিয় ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় মাহতাব হোসেনের ‘রাজপুত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT