চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপের ভেন্যু-সূচি জানাল ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফিফা বিশ্বকাপের ট্রফি হাতে ধরে চ্যানেল আই অনলাইন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে আসরটিতে হবে ১০৪টি ম্যাচ। সবগুলো দল এখনও নির্ধারণ না হলেও বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ পুরো টুর্নামেন্টের ভেন্যু-সূচি প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু প্রকাশ করা হয়। ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে। এই ভেন্যুর চেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের রেকর্ড নেই কোনো স্টেডিয়ামের। ভেন্যুটিতে এ পর্যন্ত হয়েছে ১৭টি বিশ্বকাপ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপে অনুষ্ঠিত হবে আরও ৫টি ম্যাচ। এর মধ্যে আছে দুটি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

আজতেকা স্টেডিয়ামে ১৯৭০ সালে পেলে জিতেছিলেন ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ ট্রফি। আর ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার গোলে আর্জেন্টিনা জিতেছিল দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। যুক্তরাষ্ট্রের হোম অব ফুটবলখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই গড়াবে ফাইনাল মহারণ। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালসহ হবে বিশ্বকাপের ৫টি ম্যাচ।

বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ চলবে ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। শেষ ৩২ এর ম্যাচগুলো ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে।

শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মিয়ামি ও বোস্টন। সেমিফাইনাল দুটি হবে ডালাস ও আটলান্টায় ১৪ ও ১৫ জুলাই। মিয়ামিতে ১৮ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই নিউজার্সিতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সব মিলিয়ে তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ম্যাচগুলো।

🇺🇸 The #FIFAWorldCup 26 final is headed to New York New Jersey!#WeAre26

— FIFA World Cup (@FIFAWorldCup) February 4, 2024

গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনেটেরিতে হবে খেলা। টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচ মাঠে হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

গতবছর ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং ব্র্যান্ডিং উন্মোচন করে ফিফা। সেই লোগোর বার্তা ‘আমরা ২৬’। যার অর্থ হলো পুনরায় সমবেত হওয়ার আকুতি। এটি এমন এক মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং পুরো মহাদেশ সমবেত কণ্ঠে বলছে, বিশ্বকে স্বাগত জানাতে আমরা এক।

Tags: কানাডাফিফাফিফা বিশ্বকাপ-২০২৬ভেন্যুমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

প্রথমবারের মতো গান গাইলেন অক্ষয়

Next Post

৩০০ কোটির ক্লাবে হৃতিক-দীপিকার ‘ফাইটার’!

Next Post
হৃতিক ও দীপিকা সিনেমার দৃশ্যে রোমান্টিক মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ কোটির ক্লাবে হৃতিক-দীপিকার 'ফাইটার'!

আবারও আমির সঙ্গে দেখা করতে পারছে না মিয়ানমারের সেনা কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি ক্যাম্পে আশ্রয় নিলো ৯৫ জন বিজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT