চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় কিন্ডারগার্টেন স্কুলসহ কিছু স্থানে ইসরায়েলি বিমান হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:53 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় রাফাহ দক্ষিণ অঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামলায় কিন্ডারগার্টেনে আশ্রয় নেয়া দুই শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও রাফাহ পূর্ব অঞ্চলে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪ জনে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোপীয় গাজা হাসপাতালের আশেপাশে খান ইউনিসেও ভয়ঙ্কর যুদ্ধ, বিমান হামলা এবং গোলাগুলির খবর পাওয়া গেছে। এদিকে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এই বিষয়ে হুথি কর্মকর্তা বলেছেন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনে মার্কিন হামলা ‘আমেরিকান ঔপনিবেশিক উপস্থিতির’ বিরুদ্ধে জনগণকে আরও ঐক্যবদ্ধ করবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের ছাড়িয়ে আনতে হামাসের সঙ্গে সব চুক্তিতে তারা সম্মত হবেন না এবং হামাসের সব দাবি-দাওয়াও মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলর নীতি একদম স্পষ্ট, আমরা হামাসাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে, হামাসের সঙ্গে নতুন চুক্তির অংশ হিসেবে তিনি কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এ খবরটি সঠিক নয়।

Tags: ইসরায়েলযুদ্ধ
Previous Post

ভারতকে হারিয়ে উদযাপনের কিছু নেই, ফাইনাল বাকি

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের শাস্তির দাবিতে মশাল মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মশাল মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবদের সঙ্গে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT