চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে আরও ৩৩২ করতে হবে ইংল্যান্ডকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বড় লক্ষ্যই দিয়েছে ভারত। তৃতীয় দিন শেষে জয়ের বন্দরে পৌঁছাতে ইংলিশদের বাকী আরও ৩৩২ রান, অবশ্য এক ব্যাটারকেও হারিয়েছে তারা। সিরিজে সমতায় ফিরতে চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ৯ উইকেট।

বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যশ্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৩৯৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে নেমে ২৫৩ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রোহিত শর্মারা। ব্যাটে নেমে ১৪৩ রানের সাথে আরও ২৫৫ রান যোগ করে তৃতীয় দিন অলআউট হয় ভারত। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ৩৯৯ রান। লক্ষ্য তাড়ায় নেমে ১ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড।

দ্বিতীয় দিন ২৮ রানে কোনো উইকেট না হারানো ভারত ৭৬ ওভার ব্যাট করে ২৫৫ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে শুভমন গিলের ব্যাট থেকে, সেঞ্চুরিসহ ১০৪ রান করেন এ ডানহাতি ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে বাঁহাতি অলরাউন্ডার অক্ষর প্যাটেলের থেকে।

ইংলিশেদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার টম হার্টলি, ৩ উইকেট পান ডানহাতি লেগস্পিনার রেহান আহমেদ। জেমস অ্যান্ডারসন ২টি ও শোয়েব বশির একটি উইকেট নেন।

৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ভালো শুরু করেন। ওপেনিং জুটিতে আসে ৫০ রান। এরপর প্রথম আঘাত হানেন ডানহাতি স্পিনার রবীচন্দন অশ্বিন। দিনের খেলা ৩ ওভার বাকি থাকতে ২৭ বল খেলে ২৮ রান করা বাঁহাতি বেন ডাকেটকে ফেরান তিনি। এক উইকেট হারিয়ে ৬৭ রানে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ২৯ রানে ক্রলি এবং ৯ রানে রেহান অপরাজিত থেকে চতুর্থ দিন খেলতে নামবেন।

Tags: ইংল্যান্ডক্রলিজয়সওয়ালভারতরেহানরোহিতলিড স্পোর্টসস্টোকসহার্টলি
Previous Post

কার্জন হল: যেখানে ইতিহাস স্থাপত্যে প্রাণ দেয়

Next Post

বাংলাদেশ দলে আসতে পারে নতুন মুখ: ক্যাবরেরা

Next Post
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলে আসতে পারে নতুন মুখ: ক্যাবরেরা

১১ দেশের সামরিক উপদেষ্টারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে ১১ দেশের ১৩ সামরিক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT