চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অমির অহংকার পলাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:03 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
দুই বন্ধু হাসিমুখে ক্যাফে বা রেস্তোরাঁয় বসে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দায় এই সময়ের ক্রেজ জিয়াউল হক পলাশ। নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে এসে সকলের নজড় কাড়েন এই অভিনেতা। অল্পদিনেই হয়ে উঠেন দর্শকপ্রিয়!

নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্রের পলাশ দর্শকদের কাছে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি। পাশাপাশি অমির বিভিন্ন সিঙ্গেল নাটকের মধ্যমনি হয়ে পলাশ পৌঁছে যান জনপ্রিয়তার চূড়ায়!

শনিবার (৩ফেব্রুয়ারি) জিয়াউল হক পলাশের জন্মদিন। প্রথম প্রহরেই পলাশকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অমি। জানিয়েছেন পলাশ তার অহংকার!

পলাশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অমি লিখেন,“ওকে নিয়ে আমি একটা বই লিখে ফেলতে পারব। বই না লিখলেও আমাদের গল্প বলব আপনাদের কোনও একসময়। আজকে এইটুকু বলি, ওর মধ্যে কৃতজ্ঞতাবোধ এতটাই তীব্র যে ওর বাকিসব দোষ ঢাকা পরে যাবে। আর যেই মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে সে নিঃসন্দেহে ভালো মানুষ। আমি আমার সব অ্যাসিস্ট্যান্টদের ওর উদাহরণ দেই। ও বুম ফিল্মস এর একটা উদাহরণ।”

নিজেদের যাত্রাকে কেবল শুরু বলে আখ্যায়িত করলেন অমি। তিনি লিখেন,“যারা ভাবছেন ও অনেক বড় হয়ে গেছে,অনেক কিছু করে ফেলেছে তাদের ধারণা পুরোপুরি ঠিক নয়, ওর সুসময় আসছে সামনে। ও যে কোথায় যাবে তা আমি নিজেও বুঝতে পারছি না,আমাদের যাত্রা তো মাত্র শুরু।”

পলাশকে নিজের অহংকার দাবি করে অমি তার স্ট্যাটাসে আরো বলেন,“আমি চাই আমি মারা গেলে কিছু মানুষ যাতে আমাকে স্মরণ করে, আমার কাজকে স্মরণ করে। আমার বিশ্বাস পলাশ আমাকে সবসময় স্মরণ করবে। আমি মারা গেলেও, আমার অনুপস্থিতেও করবে। ওর জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আমার অহংকার আমাদের পলাশ।

জন্মদিনে গুরুর কাছ থেকে এমন শুভ কামনা পেয়ে উচ্ছ্বসিত পলাশ নিজেও। অমির সেই পোস্টে পলাশের পাল্টা মন্তব্যে তার আঁচও পাওয়া গেল। পলাশ লিখেছেন,“অমি ভাই। কী লিখবো, কী বলবো কিছুই বুঝে উঠতে পারতেছি না। ভালোবাসি আপনাকে ভাই। শুধু বলবো আপনি আমার জন্য দোয়া কইরেন। আপনার সম্মান যেনো আমি সবসময় রাখতে পারি। কাজের প্রতি আপনার যে সততা তা যেনো আমাদের মাঝেও প্রবলভাবে ছড়িয়ে পড়ে।”

Tags: অমিকাজল আরেফিন অমিকাবিলানাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

১০০ বছর আগে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির মশার সন্ধান

Next Post

কানাডা নির্বাচনে ‘বিদেশি হুমকি’ হিসেবে বিবেচিত ভারত

Next Post
ভারত ও কানাডার পতাকার ভাঙা অংশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা নির্বাচনে 'বিদেশি হুমকি' হিসেবে বিবেচিত ভারত

পাকিস্তানের নির্বাচনী প্রচারণা ও ভোটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT