চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষিকা, ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:56 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A
বিদ্যালয় ভবন ও শিক্ষার্থীরা, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা অজুহাতে এক বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন মোমেনা সুলতানা নামের এক স্কুল শিক্ষিকা। তিনি ভূঞাপুরের ৩২ নম্বর বামনহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

কয়েক দফা ছুটি শেষে বিদ্যালয়ে যোগদান না করলেও তার বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ২০১০ সালে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের ২১ তারিখ পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে তিন দফায় ছুটির আবেদন করেন। গত সেপ্টেম্বর মাস থেকে চলতি মাস পর্যন্ত একদিনও বিদ্যালয়ে আসেননি তিনি। এ নিয়ে গত ৩০ নভেম্বর বিদ্যালয়ে প্রধান শিক্ষক এক চিঠির মাধ্যমে উপজেলা শিক্ষা অফিস বরাবর তার অনুপস্থিতির বিষয়টি জানায়।

এরমধ্যে তিন দফার ছুটি শেষে দীর্ঘদিন তিনি বিদ্যালয়ে যোগদান না করায় তাকে গেল বছরের ২৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এতে উল্লেখ করা হয়, পলায়নের জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে ৭ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোমেনা সুলতানাকে একাধিবার মোবাইলে কল করলে তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, গত বছর ১ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শারীরিক অসুস্থতা দেখিয়ে তিন দফায় ছুটি ভোগ করেন। পরবর্তী চলতি ৩১ জানুয়ারি পর্যন্ত অনুপস্থিত তিনি। এরমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। চলতি মাসের ১৫-১৬ দিন আগে তাকে বিদ্যালয়ে যোগদানের কথা বলা হলেও তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।

বিদ্যালয়ের সভাপতি রমজান আলী বলেন, মোমেনা সুলতানা এক বছরে নানা অজুহাতে তিন দফায় ছুটির আবেদন করেছে। শুনেছি চতুর্থ বারের মতো ফের ছুটির আবেদন করেছেন। এতে তিনি ছুটি পাননি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জেনেছি। তিনি বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। তার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উপজেলা শিক্ষা অফিসার এম. জি মাহমুদ ইজদানী বলেন, মোমেনা সুলতানা অসুস্থতার জন্য গত বছর তিন দফায় ছুটির আবেদনের পর আবারও চতুর্থ দফায় চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির আবেদন করেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, ওই শিক্ষিকার বিষয়ে অবগত রয়েছি। তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: টাঙ্গাইলপ্রাইমারি স্কুল
Previous Post

ভেজাল পণ্য রোধে সোচ্চার শাকিব

Next Post

হালান্ডকে মাদ্রিদে যাওয়ার পরামর্শ

Next Post
এতিহাদ এয়ারওয়েজ জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হালান্ডকে মাদ্রিদে যাওয়ার পরামর্শ

বাংলাদেশে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা উপলক্ষে নাশকতার হুমকি নেই: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT