চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবী ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
3:38 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও মূল গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাড়া বাসায় একজনের রুম অন্যজনের বান্ধবী দখল করে থাকায়, কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের বগিভিত্তিক দু’গ্রুপ সিএফসি ও ভিএক্স এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদার এই তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দীহলের মোড়ে এই সংঘর্ষ হয়। পরে রাত ১ টায় প্রক্টরিয়াল বডি পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ভিএক্স এর একজন কর্মীর সাথে একই বাসায় ভাড়া থাকতেন সিএফসির এক কর্মী। দু’জনেই চারুকলার বলে ভাড়া বাসাটিকে আঁকাআঁকির কাজে ব্যবহার করতেন। ভিএক্স এর কর্মী একা একটি রুম নিয়ে থাকতেন এবং সিএফসির কর্মী পাশের রুমে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রের সাথে থাকতেন।

সোমবার রাতে ভিএক্স এর ওই কর্মীর ঢাকা থেকে বন্ধু আসলে তাকে হলে না রেখে নিজ বাসায় পাঠান। অতিথি বাসায় গিয়ে বন্ধুর রুমে সিএফসির ওই কর্মী ও তার বান্ধবীকে দেখে বন্ধুকে ফোন করেন। ভিএক্স এর কর্মী তার রুম ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে ফোন করলে সিএফসির কর্মী রুম ছাড়তে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোহরাওয়ার্দীর মোড়ে আলাপ করতে এসে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বড় আকার ধারণ করে।

সিএফসির এক কর্মী চ্যানেল আই অনলাইনকে জানায়, ‘বাসায় আমি এবং আমার সিনিয়র এক ভাই ছিলাম। সাথে হলের জুনিয়রও ছিল। আমরা ছবি এঁকে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই রুম ছাড়তে পারিনি। আমার হলে গেস্ট থাকার ব্যবস্থা করে দেব আশ্বাস দিলেও উনি মানতে চায়নি।’

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

ইডেন মহিলা কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

Next Post

আবারো রোনালদো-বেনজেমা জুটি?

Next Post
রোনালদো ও বেনজেমা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো রোনালদো-বেনজেমা জুটি?

অলরাউন্ডার দীপ্তি শর্মা এখন পুলিশের ডিএসপি, পুরস্কার গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

অলরাউন্ডার দীপ্তি শর্মা এখন পুলিশের ডিএসপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT