চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের রাখাইনে তীব্র লড়াই চলছে, আতংকে সীমান্তের বাংলাদেশিরা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:08 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সীমান্তে সেনা সদস্যরা নজরদারি করছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার সাথে আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। একইসাথে সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকা তৈরি হয়েছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় তীব্র লড়াই চলছে।

গত কয়েক দিনে যুদ্ধের গোলা ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে। এ ঘটনায় কক্সবাজার বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে।

এমন পরিস্থিতিতে সীমান্তের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। এ নিয়ে স্থানীয়রা আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশংকা করছেন। তবে এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত পরিস্থিতি প্রশাসন পর্যবেক্ষণে রেখেছে। বিজিবিসহ আইন শৃংখলা বাহিনী সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী গোষ্টি আরাকান আর্মির মধ্যে গত এক মাসের বেশী সময় ধরে তীব্র সংঘর্ষ চলছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পাশাপাশি রাখাইন রাজ্যের সর্বত্রই এ লড়াই ছড়িয়ে পড়েছে বলে নানা সূত্রে খবর পাওয়া গেছে। ইতোমধ্যে রাজ্যটির বড় অংশ বিচ্ছিন্নতীবাদী গোষ্টির দখলে রয়েছে। এতে উভয়পক্ষের তীব্র সংঘাত-সংঘর্ষের জেরে রোহিঙ্গা জনগোষ্টির অসংখ্য মানুষ হতাহতও হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এ নিয়ে রাজ্যটির অস্থির ও উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকা দেখা দিয়েছে।

শনিবার বিকেল থেকে উখিয়া উপজেলা সীমান্তের ওপারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে রহমতের বিল এলাকার স্থানীয় বাসিন্দার বসত ঘরে একটি গুলি এবং ১৩টি মর্টারশেল এসে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, রোববারও দিনভর সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত লাগোয়া ওপারে মিয়ানমারের হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এ পরিস্থিতিতে স্থানীয়রা আতংকে রয়েছেন। পরিস্থিতি আরও অবনতি হলে রোহিঙ্গাদের আবারও অনুপ্রবেশের আশংকা করা হচ্ছে। এ নিয়ে সীমান্তবাসীর আতংক কাটাতে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার অস্থিতিশীল এই পরিস্থিতিতে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এসময় তিনি বিজিবির সদস্যদের প্রতি সীমান্তে কঠোর নজরদারি জোরদারের পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

এছাড়াও কক্সবাজার বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে।

প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তের সার্বিক পরিস্থিতি প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে উর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কোন রোহিঙ্গার যাতে অনুপ্রবেশ না ঘটে এ ব্যাপারে প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কক্সবাজার এবং বান্দরবান জেলায় ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিজিবির সংশ্লিষ্টরা জানান, এমন পরিস্থিতিতে বিজিবি সীমান্ত এলাকাজুড়ে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

Tags: মিয়ানমার
Previous Post

টানা তিন জয়ে অলিম্পিকের আরও কাছে ব্রাজিল

Next Post

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ, ২ ফেব্রুয়ারি প্রথম পর্ব শুরু

Next Post
ইজতেমার মাঠে প্রস্তুতি সম্পন্ন, টেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ, ২ ফেব্রুয়ারি প্রথম পর্ব শুরু

ড্রোন হামলায় নিহত তিন মার্কিন সেনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT