চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা: সম্মিলিত সাংস্কৃতিক জোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সামগ্রিক মূল্যস্ফীতি, নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক টানাপোড়েন, ব্যাংকিং সেক্টরে অস্থিরতার কারণে জনজীবনে দুর্যোগ নেমে আসবে বলে নানা গুঞ্জনের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

গতকাল (১৯ জানুয়ারি) শুক্রবার বিকেল ৪টায় সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে এক সভায় নেতৃবৃন্দ এই কথা জানান।

নেতৃবৃন্দ বলেন, পুরো মৌসুমে সবধরনের শাকসবজি, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠেছে। সদ্য নির্বাচিত সরকারের বাস্তবমূখী টেকসই কোন গণমূখী পরিকল্পনার কথা চোখে না পড়ায় মানুষ হতাশায় নিমজ্জিত।

ইতিমধ্যে দেশে সকল ধরনের ব্যবসা বানিজ্যে সিন্ডিকেটের প্রভাব শক্তিশালী হয়ে উঠেছে। মূলত সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রিত হওয়া জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি সরকার জনদূর্ভোগ নিরসনে সকল প্রকার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেবেন। গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন উত্তর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে বাগেরহাট, শরিয়তপুর,সুনামগঞ্জ, নাটোর জেলাসহ বিভিন্ন স্থানে বাড়ি-ঘরে আক্রমণ, অনেক যায়গায় সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা খুবই নিন্দনীয়।

নেতৃবৃন্দ দেশের সামগ্রিক স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার ও প্রশাসনের আন্তরিক উদ্যোগ কামনা করেন। তারা বলেন, আমরা কঠোর হাতে সকল অনিয়ম, নিপীড়ন, দূর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা প্রতিহত করার দাবি জানাচ্ছি।

সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একে আজাদ,এডভোকেট পারভেজ হাসেম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. ইসমাইল হোসেন, জুবায়ের আলম, বিপ্লব চাকমা, কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির প্রমূখ।

Tags: সম্মিলিত সাংস্কৃতিক জোট
Previous Post

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে সৌদি লিগ প্রতিযোগিতামূলক: রোনালদো

Next Post

নোয়াখালীতে জনপ্রিয় হচ্ছে ছাদকৃষি

Next Post
নোয়াখালীতে ছাদকৃষি নিয়ে কৃষকদের প্রশিক্ষণ ও চর্চা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে জনপ্রিয় হচ্ছে ছাদকৃষি

নরসিংদীতে পিঠা ও মিষ্টির সাজানো টেবিল, উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT