চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যার পরিকল্পনাকারীর নেতৃত্বেই বিচারের দাবিতে আন্দোলন: র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 18, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ
A A
আন্দোলনকারীরা র‍্যাবের সামনে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল ও আন্তঃকোন্দলের কারণে ডাকাতির নাটক সাজিয়ে হত্যা। এরপর হত্যাটিকে নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে প্রচার করে বিচারের দাবিতে আন্দোলনে নামে খোদ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী।

কক্সবাজারের চকরিয়া সাহারবিল এলাকায় মোহাম্মদ হোসেন নামক এক চিংড়ি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ১৪ জনকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

সংস্থাটি বলছে, গত ৯ জানুয়ারি দিনগত রাতে চকরিয়ার রামপুরা চিংড়িঘের এলাকায় সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে মোহাম্মদ হোসেন নিহত হন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদি হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নির্বাচন পরবর্তী সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় বুধবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী শহিদুল ইসলাম লিটন , আবু জাফর, মো. সোহেল, আজগর আলী, আবুল হোসেন পাখী, নাজমুল হোসাইন রকি, আবদুর রহিম, জয়নাল আবেদীন, শাহিন, মুহাম্মদ শাহাব উদ্দিন, প্রদীপ কুমার শীল, মো. রিদুয়ান, আবদুল হক ও মো. কাইছার।

আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, চকরিয়ায় ‘রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির’ সভাপতি হিসেবে গ্রেপ্তার আবু জাফর এবং সেক্রেটারি হিসেবে শহিদুল ইসলাম লিটন দায়িত্ব পালন করে আসছিলেন। গুলিতে নিহত মোহাম্মদ হোসেন সমিতির সদস্য হিসেবে ৭ বছর ধরে চিংড়িঘের এলাকার ৪৮ একর জমির মধ্যে খামার-ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন, পাশাপাশি চিংড়িঘের পাহাড়ার দায়িত্বেও নিয়োজিত ছিলেন। সমিতিটিতে প্রায় ৬০০-৭০০ জন্য সদস্য রয়েছে। সমিতির মালিকানাধীন সাহারবিলের রামপুর মৌজায় ৫ হাজার ১১২ একরের বিশাল একটি চিংড়িঘের রয়েছে। এর মধ্যে কিছু চিংড়িঘের সমিতির নিয়ন্ত্রণে ছিল না। নিয়ন্ত্রণে না থাকা চিংড়িঘের দখলে নিতে গত ৯ জানুয়ারি সন্ধ্যার পর থেকে লিটনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী সশস্ত্র মহড়া দিতে থাকে এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে কয়েকশ রাউন্ড গুলিবর্ষণ করে।

র‍্যাবের প্রেস ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা ও ছবি প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ র‍্যাব মুখপাত্র বলেন, পরিকল্পনা অনুযায়ী গ্রেপ্তার আবু জাফর ও লিটন অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার সোহেল, আজগর আলী, আবুল হোসেন পাখী, নাজমুল হোসাইন রকি ও আবদুর রহিমকে গুলিবর্ষণের দায়িত্ব দেয়। ৯ জানুয়ারি সকালে লিটনের নির্দেশে ফোন করে কৌশলে ভিকটিম মোহাম্মদ হোসেনকে চিংড়িঘের এলাকায় ডেকে নিয়ে আসা হয়। একপর্যায়ে সেখান থেকে ভিকটিম হোসেন দুপুরের পর বাড়ি ফিরতে চাইলে লিটন ও তার সহযোগীরা রাতে মিটিং আছে জানিয়ে তাকে ফাঁকা জায়গার একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। ৯ জানুয়ারি রাতে মোহাম্মদ হোসেনকে পাশের লবণ চাষের খালি জমিতে নিয়ে গিয়ে লিটন তার অস্ত্রধারী সন্ত্রাসী সোহেল ও তার সহযোগীদের মাধ্যমে ডাকাতির নাটক সাজিয়ে একনলা বন্দুক দিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করে।

তিনি আরও বলেন, ভিকটিমকে হত্যার পর গ্রেপ্তাররা ঘটনাটি নির্বাচন পরবর্তী সহিংসতা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে মিথ্যা প্রচার-প্রচারণা চালায় ও হত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন করতে থাকে।

স্থানীয় জনপ্রতিনিধিদের আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল ও আন্তঃকোন্দলের কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন:  হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং জড়িতদের নাম প্রকাশিত হলে গ্রেপ্তাররা ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

নির্বাচনী জালিয়াতির জন্য ব্যবহৃত মোবাইল ও অন্যান্য সরঞ্জামসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ কমান্ডার মঈন বলেন, গ্রেপ্তার শহিদুল ইসলাম লিটন চিংড়িঘেরে নিজের প্রভাব বিস্তারের জন্য এলাকায় ৩০-৩৫ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল গঠন করে। তারা অবৈধভাবে জমি দখল, হুমকি, মারামারি, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চকরিয়া থানায় দস্যুতা, মারামারি, চাঁদাবাজি, প্রতারণা, অপহরণসহ ৭টির বেশি মামলা রয়েছে। আর সোহেল, আজগর আলী, আবুল হোসেন পাখী, নাজমুল হোসাইন রকি ও আবদুর রহিম অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে লিটনের নির্দেশে মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে। সোহেলের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা, অপহরণ, নারী নির্যাতন, মারামারিসহ ৭টির বেশি মামলা রয়েছে। আবুল হোসেনের নামে চকরিয়া থানায় হত্যা, মারামারিসহ ৪টি ও রহিমের নামে একটি মারামারির মামলা রয়েছে। এছাড়া, গ্রেপ্তার অন্যান্যরা আবু জাফর ও লিটনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধেও কক্সবাজারের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

Previous Post

শিশু হত্যার দায়ে মা’সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

Next Post

দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে আর্নল্ড শোয়ার্জনেগার

Next Post
অর্নল্ড শোয়ার্জনেগার দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে আর্নল্ড শোয়ার্জনেগার

শেখ সাদীর গানে মডেল বিসমী সুন্দর পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ সাদীর গানে কে এই মডেল বিসমী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT