চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু হত্যার দায়ে মা’সহ ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 18, জানুয়ারি 2024
in অপরাধ, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় নয় বছরের শিশুকে হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আলোচিত এই মামলার ডেথরেফারেন্স শুনানি শেষে বিচারপতি সহীদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রায় দেন। আজকের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মা সোনিয়া আক্তার, মো. নুরুন্নবী ও মো. রসুলের দণ্ড বহাল রাখা হয়। তবে মৃত্যুদণ্ড থেকে হাফিজুর রহমানকে খালাস দেন হাইকোর্ট। হাফিজুরের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

আলোচিত এই মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালে খুলনার মানিকতলার সোনিয়ার সঙ্গে মো. হাফিজুর রহমানের বিয়ে হয়। ছয় মাস পর হাফিজুর রহমান বিদেশে চলে যান। দেশে আসার পর পারিবারিক কলহের জের ধরে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। শিশু হাসমি তখন আড়ংঘাটা থানা এলাকার সরদারডাঙ্গা শহিদ হাতেম আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। ২০১৬ সালের ৬ জুন রাতে সোনিয়াকে এই মামলার অপর আসামীদের সাথে আপত্তিকর অবস্থায় শিশু হাসমি দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়। একপর্যায়ে মা সোনিয়ার সামনেই শিশু হাসমিকে গলা কেটে হত্যা করে লাশটি সিমেন্টের বস্তায় ভরে খুলনা বাইপাস সড়ক সংলগ্ন সরদার ডাঙ্গা বিলে ফেলে দেওয়া হয়।

মর্মান্তিক এই ঘটনায় শিশুটির বাবা মো: হাফিজুর রহমানের করা মামলায় বিচার শেষে ২০১৭ সালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেন। সে রায়ে মা সোনিয়া আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরবর্তী আসামীদের ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে।

Tags: মাশিশুহাইকোর্ট
Previous Post

শীতের কারণে কুড়িগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Next Post

হত্যার পরিকল্পনাকারীর নেতৃত্বেই বিচারের দাবিতে আন্দোলন: র‍্যাব

Next Post
আন্দোলনকারীরা র‍্যাবের সামনে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যার পরিকল্পনাকারীর নেতৃত্বেই বিচারের দাবিতে আন্দোলন: র‍্যাব

অর্নল্ড শোয়ার্জনেগার দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

দামী ঘড়ি নিয়ে বিমানবন্দরে বিপাকে আর্নল্ড শোয়ার্জনেগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT