চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘদিন পর নাটকে প্রিয়ন্তী উর্বী, সঙ্গে খায়রুল বাসার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 17, জানুয়ারি 2024
in বিনোদন
A A
প্রিয়ন্তী উর্বী ও খায়রুল বাসার নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুলনামূলক কম নাটকে দেখা যায় প্রিয়ন্তী উর্বীকে। বলা যায় একপ্রকার নাটক করেনই না! তবে গল্পটা মন মতো হওয়ায় দীর্ঘদিন পর নাটকে দেখা যাবে সময়ের সম্ভাবনাময়ী এই অভিনেত্রীকে। উর্বী যে নাটকটি করলেন এর নাম ‘তোমারই সাথে’। এতে তার বিপরীতে অভিনয় করলেন হাল সময়ের আরেক তারকা অভিনেতা খায়রুল বাসার।

নাটকে রনি ও লিলি চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। গল্পে দেখা যাবে, একই ক্যাম্পাসে পড়তে গিয়ে পরিচয় হয় রনি ও লিলির। দুজনেই বিপরীতমুখী স্বভাবের। রনি উগ্র, বখাটে টাইপের এবং লিলি শান্তশিষ্ট। দুজনের মধ্যে কোনোভাবেই বনিবনা হতো না।

তবে নাটকের নাটকীয়তায় রনিকে পরিবর্তন করার দায়িত্ব নেয় লিলি। তখনই সে রনির প্রেমে পড়ে যায়। এরপর ঘটে অন্য ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘তোমারই সাথে’। সাদাত রাসেলের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন এল আর সোহেল।

পুরোপুরি রোমান্টিক গল্প নির্ভর নাটক তোমারই সাথে। খায়রুল বাসার বলেন, একই ক্যাম্পাসের ছেলে-মেয়ের গল্প। প্রেম আছে, সাসপেন্স আছে। দর্শকরা কাজটি দেখলে ফিল গুড অনুভব পাবেন।

ওটিটি প্লাটফর্মে বেশ কিছু কাজ দিয়ে নজর কেড়েছেন প্রিয়ন্তী উর্বী। তিনি বলেন, আমি এমনিতে নাটক কম করি। এই কাজটার মধ্য দিয়ে অনেকদিন পর নাটক করলাম। গল্পটা বেশ ভালো, পছন্দ হয়েছে বলেই কাজটি করা। তবে আমি ওটিটি ও সিনেমাতে কাজ করতে চাই। সেভাবে প্রস্তুত আছি।

নতুন নাটকটি নিয়ে নির্মাতা জানান, একদম রোমান্টিক গল্প, প্রেমের নাটক। দুজনেই বেশ দারুণ করেছেন নিজেদের জায়গা থেকে। দর্শকদের ভালো লাগবে।

নির্মাতা এল আর সোহেল পরিচালিত মোহাম্মদ কামরুজ্জামান প্রযোজিত ‘তোমারই সাথে’ নাটকটি ১৯ জানুয়ারি কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

Tags: খাইরুল বাসারখায়রুল বাসারনাটক
Previous Post

শিক্ষা অনুষদের বিভাগে নেই শিক্ষক, শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

আইফোন চুরি করলো বানর, তারপর যা ঘটলো!

Next Post
বানররা টেরেসে আইফোন চুরি করে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন চুরি করলো বানর, তারপর যা ঘটলো!

সোনার গহনা ও বারোয়ারি জিনিসের ছবি, মূল্য ও দাম উল্লেখ নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দামে আবারও রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT