চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যার আশায় থেকে সদ্যজাত তৃতীয় ছেলে সন্তানকে হত্যা করলো বাবা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাবার হাত শিশুর হাত ধরে, মানবিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একে একে দু’বার ছেলে সন্তানের জন্ম হয়েছে। বাবার আশা এবার অন্তত কন্যা সন্তান জন্ম দিবে তার স্ত্রী। কিন্তু তৃতীয়বারও ছেলে সন্তান জন্ম হওয়ায় মদ্যপ অবস্থায় রেগে সদ্যজাত ওই সন্তানকে হত্যা করলেন বাবা। এই ঘটনায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের বেতুল এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারের পর পুরো ঘটনা স্বীকার করেছে অনিল উইকি।

প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে কোতওয়ালি থানা অনিলকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে। অনিল পরিবার নিয়ে বাজ্জারওয়াড়া গ্রামে থাকতেন।

কোতওয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিস সিং পাওয়ার জানান, অনিল এই খুন করেছে। এরপর বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু হয়েছে। বাড়িতে স্ত্রীর সাথে ঝামেলা পর্যন্ত করেছে এই ব্যক্তি। অনিল স্ত্রীকে মারধর করে জোর করে ১২ দিনের শিশুকে নিয়ে চলে যায়। ঝামেলা আরও বাড়তে পারে এই আশঙ্কায় স্ত্রী স্থান ত্যাগ করেন। স্ত্রী কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে দেখেন ওই সদ্যজাত পুত্রসন্তান মৃত। পুলিশ গলা টিপে হত্যা করার চিহ্ন পেয়েছে প্রাথমিক তদন্তে।

অনিল অপরাধ স্বীকার করেছে উল্লেখ করে পুলিশ বলেন, তৃতীয়বার তিনি কন্যাসন্তানের আশা করছিলেন। কিন্তু তারপরও দেখা যায় পুত্রসন্তান হয়েছে। ইতোমধ্যেই তার দুই পুত্রসন্তান বর্তমান। তাই তিনি এই কাজ করেছে। পুলিশ এমন তথ্যে চমকে উঠেছেন। কারণ এটা বিরল ঘটনা। তিনি বলেন, সাধারণত শোনা যায়, বারবার কন্যা সন্তান হওয়ায় স্ত্রীর উপর অত্যাচার বা সন্তানকে খুন করা ইত্যাদি। সেখানে কন্যা সন্তানের আশা পূরণ না হওয়ায় পুত্রসন্তানকে খুন এটা অত্যন্ত বিরল ঘটনা।

Previous Post

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, দেশে বইছে দুটি শৈত্যপ্রবাহ

Next Post

শরীয়তপুরে এক কিলোমিটার বৃক্ষশূন্য সড়কে সবুজায়ন

Next Post
শরীয়তপুরের এক কিলোমিটার বৃক্ষশূন্য সড়কে সবুজায়ন প্রকল্পের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে এক কিলোমিটার বৃক্ষশূন্য সড়কে সবুজায়ন

ট্রাম্প আইওয়া ককাসে বক্তৃতা দিচ্ছেন, নির্বাচনী প্রচারনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আইওয়া ককাসে ট্রাম্পের বড় জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT