চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের প্রতি জার্মান সমর্থনের সমালোচনা করলো নামিবিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলকে গাজায় গণহত্যার অভিযোগ এনে জাতিসংঘের আদালতে করা একটি মামলা প্রত্যাখ্যান করার জন্য জার্মানির সমালোচনা করেছে দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আনা মামলায় ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়েছে জার্মানি। নামিবিয়ার প্রেসিডেন্ট জিঙ্গোব জার্মানিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

এর আগে, শুক্রবার জার্মান সরকার বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তারা মামলা দায়ের করায় দক্ষিণ আফ্রিকার নিন্দা জানিয়ে বলেছে, যদি কেউ গণহত্যার জন্য দায়ী হয় তবে তা হামাস।

এই বিষয়ে নামিবিয়ার প্রেসিডেন্ট জিঙ্গোব বলেন, জার্মানি জাতিসংঘের কনভেনশনে নামিবিয়ায় তাদের গণহত্যার কথা স্বীকার করেছে। তাহলে তারা ইসরায়েলকে সমর্থন করতে পারে না। জার্মান সরকার নামিবিয়ার মাটিতে যে গণহত্যা পরিচালিত করেছিল তার জন্য এখনও পুরোপুরি প্রায়শ্চিত্ত করতে পারেনি।

তিনি বলেন, জার্মানি গাজা এবং ফিলিস্তিনির নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অবস্থান করেছে। গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যা এবং তাদের জঘন্য কর্মকাণ্ডের প্রতিরক্ষা করছে। সবসময়ই ইসরায়েলিদের সহায়তাও দিয়ে আসছে দেশটি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান পরিচালনা করে ইসরায়েল। গাজায় ইসরায়েলের যুদ্ধের ১০০ তম দিন আজ। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি নাগরিক। গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে আইসিজে’তে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তাদের এই অভিযোগের পক্ষে সমর্থন জানিয়েছে বিশ্বের অনেক দেশ।

Tags: আইসিজেইসরায়েলগণহত্যাগাজাজার্মাননামিবিয়াফিলিস্তিন
Previous Post

চেয়ারম্যানের সাথে ঐক্যবদ্ধ অবস্থান জানালেন জাতীয় পার্টির নেতারা

Next Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে ব্যাহত শিক্ষার পরিবেশ

Next Post
শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার পরিবেশ ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে ব্যাহত শিক্ষার পরিবেশ

তীব্র শীতে ঘন কুয়াশা ও ধোঁয়াটে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান শীত আর কয়দিন, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT