চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দেশের জন্য আমার মা, বাবা, ভাই-বোন আত্মত্যাগ করেছেন, সেই দেশের মানুষের জন্য কিছু করার প্রতিজ্ঞা করেছিলাম উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের মাঝে আমি আমার বাবার স্নেহ খুঁজে পাই, ভালোবাসা খুঁজে পাই। এদেশের মানুষকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

বুধবার ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে দুপুর আড়াইটার দিকে দলের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভা শুরু হয়।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর এটিই আওয়ামী লীগের প্রথম জনসভা।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পর বাংলাদেশের মানুষ বরাবর আওয়ামী লীগকে ভোট দিয়েছে। দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট সোনার বাংলাদেশ’ গড়ে তুলবো।

তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বঙ্গবন্ধু কারাঘার থেকে মুক্ত হয়ে দেশে না ফেরা পর্যন্ত যেন দেশ স্বাধীন হয়নি। ১০ জানুয়ারি মুক্ত হয়ে লন্ডন হয়ে তিনি সরাসরি দেশের মানুষের সামনে এই উদ্দানে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি দেশে ফেরার পর থেকে দেশের মানুষের জন্য এবং দেশ গঠনের জন্য কাজ করে গেছেন। কিন্তু ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। তারপর আমি দেশে ফেরার পর এদেশের মানুষের জন্য কিছু করার প্রতিজ্ঞা করেছিলাম।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছিল, যারা নির্বাচন বলতে ১০টা হোন্ডা ২০টা গুণ্ডা নির্বাচন ঠাণ্ডা বলে মনে করতো তখন কেউ নির্বাচন নিয়ে কথা বলেনি। অথচ আজ গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে।

নতুন সরকার গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, আজ সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে বৈঠক হয়েছে। তারা সবাই আমাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পর সরকার গঠন করবে আওয়ামী লীগ।

Tags: আওয়ামী লীগের সমাবেশপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসরকার গঠনসোহরাওয়ার্দী উদ্যানস্বদেশ প্রত্যাবর্তন দিবস
Previous Post

শাকিবের ক্যারিয়ারে দৃষ্টান্ত হয়ে থাকবে ‘তুফান’: রাফী

Next Post

এখনই মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের মুক্তির জন্য বিশিষ্ট নাগরিকদের বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পার্টি করে, আরেকজন ‘ছুটি কাটিয়ে’ ভারত দল থেকে বাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT