চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ব্রাজিলের কিংবদন্তি কোচ ও ফুটবলার মারিও জাগালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের কিংবদন্তি ফুটবল কোচ ও খেলোয়াড় মারিও জাগালো. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড় ও কোচ হিসেবে ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ জিতেছিলেন মারিও জাগালো। ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তি মর্যাদা পাওয়া সেই জাগালো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। 

সাবেক ফুটবলারের নিজস্ব অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে বিবৃতি দিয়ে শুক্রবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল প্রথমবার ১৯৫৮ সালে বিশ্বকাপ জেতে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর ফের বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরপর ১৯৭০ সালের বিশ্বকাপে সেলেসাওদের কোচ হয়ে আসেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার দলটি জিতে নেয় নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে ওই সময় প্রথমবার ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান এই কিংবদন্তি। ১৯৯৪ সালের বিশ্বকাপে তিনি ছিলেন ব্রাজিলের সহকারী কোচের ভূমিকায়। সেবার চতুর্থ বিশ্বজয় করে হলুদ জার্সিধারীরা।

১৯৯২ সালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটির সর্বোচ্চ খেতাব ‘ফিফা অর্ডার অব মেরিট’ সম্মাননা পান তিনি। ২০১৩ সালে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের দৃষ্টিতে তাকে মনোনীত করা হয় সর্বকালের নবম সেরা কোচ হিসেবে।

১৯৫৮ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের একমাত্র জীবিত সদস্য হিসেবে এতদিন বেঁচে ছিলেন জাগালো। ফুটবল বিশ্বে ব্রাজিলের অন্যতম বড় শক্তি দল হিসেবে গড়ে উঠার পিছনে তার দারুণ ভূমিকা ছিল।

Tags: পেলেব্রাজিললিড স্পোর্টসসেলেসাও
Previous Post

নেত্রকোনায় বেগুনসহ অন্যান্য সবজির ভালো ফলন

Next Post

চাঁদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

Next Post
চাঁদপুরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

বিভিন্ন পোষাক পরা ভোটাররা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রে গিয়ে ভোট দিতে ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক সমাজ’র আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT