চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মাদক ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলো কমানোর জন্য কাজ করে যাওয়া হার্ম রিডাকশন প্রোগামের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। যারা মাদকসেবন করেন, গত ২৫ বছর ধরে তাদের এইচআইভি বিস্তার রোধ এবং সামগ্রিক স্বাস্থ্য ও জীবিকা উন্নত করেছে এই কর্মসূচি।

শনিবার ৩০ ডিসেম্বর রাজধানীর বারিধারায় একটি হোটেলে ইউএনএইডস ও এনপিইউডি’সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে ‘সিলভার জুবিলি অব হার্ম রিডাকশন প্রোগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করা হয়।

যুগান্তকারী অর্জনের উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের এইচআইভি বিষয়ক সংস্থা ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

দিনব্যাপী আয়োজনে হার্ম রিডাকশন প্রোগ্রামে কাজ করা প্রবীণ, সৎ ও গত হয়ে যাওয়া কিছু মাঠকর্মীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। নেটওয়ার্ক অফ পিপল হু ইউজ ড্রাগস (এনপিইউডি) প্রোগ্রামের পেছনের স্বপ্নদর্শীদের সম্মান জানাতে, অতীতের বিজয়গুলোকে সামনে আনতে এবং ভবিষ্যতে ক্ষতি কমানোর জন্য সম্মিলিত সংকল্পকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আর্থিক ও প্রযুক্তিগতভাবে সহায়তা করেছে ইউএনএইডস এবং ইউএনওডিসি। অনুষ্ঠানে মাদকসেবীদের নিয়ে কাজ করার বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরে এনপিইউডি, এনজিও, ইউএন এবং সরকারি বিভাগগুলো। কমিউনিটির অংশগ্রহণে ‘আমরা করবো জয় একদিন’ স্লোগানে অনুষ্ঠানটি শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে মাদকসেবীদের দেখতে হবে। সামাজিক, পারিবারিক ও সরকারি পর্যায়ে তাদের বিশেষ সাহায্য প্রয়োজন। আমাদের সবাইকে তাদের প্রতি যত্নশীল হতে হবে। সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রে জন্ম থেকেই বেঁচে থাকার সম্মানজনক অধিকারের কথা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, মাদকসেবীদের একাংশ এইচআইভি সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। আমাদের সমন্বিত, মানবিক ও গবেষণাধর্মী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। স্বাস্থ্যসেবা লাভ করা মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জনসেবা সংক্রান্ত বিষয়গুলোকে অধিকার নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক হাফিজউদ্দিন মুন্না, নপুড এর সভাপতি মো. রাশেদুল ইসলাম, সাবেক সভাপতি সাহেদ ইবনে ওবায়েদ ছোটন, সাধারণ সম্পাদক আবুল বাশার পল্টু, এইচআইভি/ এইডস নিয়ে কাজ করা জাতীয় কনসালটেন্ট মো. ওমর ফারুক, জাতিসংঘের মাদক বিষয়ক সংস্থার বাংলাদেশ অফিসের কর্মকর্তা আবু তাহের, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি, নার্কটিকস কন্ট্রোল অধিদপ্তরের পরিচালক এবং জাতীয় এইডস এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।

Tags: রজতজয়ন্তী উদযাপন
Previous Post

ব্রিটেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন ব্রড

Next Post

বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ

Next Post
বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ বক্তৃতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ

অভিনেতা একটি সোফায় বসে ভাবুক মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'মাল্টিকাস্টে সিনেমা করতে সাহস লাগে, আমার সেটা আছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT