চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশীর মরদেহ ১৪ দিন পর ফেরত

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
10:54 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in চুয়াডাঙ্গা, জনপদ
A A
নিহত দুই বাংলাদেশীর মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গা জেলার সীমান্ত উপজেলা দর্শনা বারাদী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে বিএসএফ’র গুলিতে নিহত ২ বাংলাদেশী দু’যুবকের মরদেহ ১৪ দিন পর ফেরত দেওয়া হয়েছে।  শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে দু’দেশের মধ্যে এ পতাকা বৈঠক হয়।

দর্শনা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানান, জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বেকারাস্তা পাড়ার সাজেদুর রহমান ওরফে সাইদুল (২৫) ও একই পাড়ার খাঁজা মঈনুদ্দিন (৩২) সহ ৫-৬ জন গরু ব্যবসায়ী ১৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার পর দর্শনার কামারপাড়া-বারাদী সীমান্তের ৮২ মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। ওইদিন গভীর রাতে তারা ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ৩২ গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের মুখোমুখি হয়।  সেসময় বিএসএফ সদস্যরা  গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলে সাইদুল ও খাঁজা মইনুদ্দিন নিহত হন।

ঘটনার পরদির সকালে ভারতের গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহ দুটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়।  পরে মরদেহ ফেরত চেয়ে বিজিবি-বিএসএফকে পত্র দিলেও বিএসএফ তাতে সাড়া না দেওয়ায় এতদিন তা ফেরত পাওয়া যায়নি।

গত বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে দর্শনার বারাদী সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হলেও আইনী জটিলতার কারণে মরদেহ গ্রহণ করা হয়নি বলে জানায় বিজিবি। এতে ওইদিন মরদেহ নিয়ে ফিরে যায় বিএসএফ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ৩০ ডিসেম্বর শনিবার ৮২ নং পিলারের কাছে কৃষ্ণনগর থানার ওসি বিপেন সরকার মরদেহ হস্তান্তর করলে  তিনি তা গ্রহন করেন। এদিন সন্ধার পর মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সেসময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এডি মো. হায়দার ও বিএসএফের কোম্পানি কমান্ডার রাজেস নারায়ন উপস্থিত ছিলেন।

Tags: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
Previous Post

নতুন সিরিজ নিয়ে আসছেন ‘শাটিকাপ’ নির্মাতা

Next Post

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর

Next Post
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ উইকেট হারিয়ে চাপে টিম টাইগার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT