চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের নেতৃত্বে পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাসুন শানাকার নেতৃত্বেই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল শ্রীলঙ্কা। যদিও মাঝপথে চোটের কারণে মাঝপথেই ছিটকে যান তিনি। এরপর বিশ্বকাপে লঙ্কানদের হতশ্রী পারফরম্যান্স। বোর্ড নিয়ে দেশটির সরকারের হস্তক্ষেপ, সে কারণে আইসিসির সদস্য পদ স্থগিত হওয়া। নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সম্প্রতি নির্বাচক প্যানেলে পরিবর্তন এনেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এবার নতুন কমিটি পরিবর্তন এনেছেন অধিনায়কত্বে। শানাকাকে সরিয়ে সাদা বলের দুই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে কুশল মেন্ডিস ও ওয়ানিন্দু হাসরাঙ্গাকে।

ওয়ানডেতে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস, আর টি-টুয়েন্টিতে হাসারাঙ্গা। টেস্ট অধিনায়কের দায়িত্বে বহাল রয়েছেন দিমুথ করুনারত্নে। লঙ্কানদের ইতিহাসে এবারই প্রথম তিন ফরম্যাটে ভিন্ন ভিন্ন তিন জন অধিনায়কত্ব করবেন। দুই সংস্করণেই সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন চারিথ আশালঙ্কা।

ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৪১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শানাকা। জিতেছেন ২৩ ম্যাচে। টি-টুয়েন্টিতে ৪৮ ম্যাচে শানাকার অধীনে শ্রীলঙ্কা জয় পেয়েছে ২২ ম্যাচে।

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। অধিনায়কত্ব হারালেও সিরিজে দুই ফরম্যাটের প্রাথমিক দলেই আছেন শানাকা।

এর আগে চলতি মাসে জাতীয় দলের জন্য সাবেক বাঁহাতি ব্যাটার উপুল থারাঙ্গা নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি গঠন করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। পাশাপাশি এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ওপেনার-অলরাউন্ডার সনাৎ জয়সুরিয়া।

Tags: এসএলসিজয়সুরিয়াথারাঙ্গামেন্ডিসলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

আসন্ন নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না: সিইসি

Next Post

আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ

Next Post
নসরুল হামিদ নৌকা মার্কা প্রচারণায় বক্তা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ

অমিতাভ বচ্চন কাঁদছেন, 'কৌন বানেগা ক্রোড়পতি' মঞ্চে আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৌন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে কেন কাঁদলেন অমিতাভ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT