চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in জনপদ, বাংলাদেশ, সিলেট
A A
সিইসি ভোটের দিন সকালে ভাষণ দিচ্ছেন, কেন্দ্রে ব্যালটের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন নির্বাচনকে কেউ প্রতিহত করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে, এ লক্ষ্যে কমিশন কাজ করছে।

নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছেন না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। চাহিদা অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব।’

তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় সে জন্য নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে তিনি মতবিনিময় করেন।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসিইসি কাজী হাবিবুল আউয়াল
Previous Post

Celebrating the Silver Jubilee event of Harm Reduction Programme in Bangladesh

Next Post

লঙ্কানদের নেতৃত্বে পরিবর্তন

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের নেতৃত্বে পরিবর্তন

নসরুল হামিদ নৌকা মার্কা প্রচারণায় বক্তা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT