চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল এবং জীবনকে একই দর্শনে দেখেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা ফুটবল ও জীবন দর্শন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপের পর সম্প্রতি ক্লাব বিশ্বকাপের শিরোপাও জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা সিটির কোচের দায়িত্ব নেয়ার পর ইউরোপের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠে। যদিও চলতি প্রিমিয়ার লিগে ক্লাবটির সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। পয়েন্ট টেবিলের পাঁচে নামা ক্লাবটি এবার শিরোপা দৌড়ে নেই বলেই ধরে নিয়েছিল।

শিরোপা দৌড় থেকে ম্যানসিটি ছিটকে গেছে- এমন ভাবাটা ভুল হবে বলে আগেই সতর্ক করেছিলেন গার্দিওলা। গত মৌসুমের ট্রেবল শিরোপাধারীরা মাঠের পারফরম্যান্সেও এবার সেই বার্তাই দিয়েছে। বুধবার রাতে এভারটনকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে শিরোপা দৌড়ে তারা টিকে থাকল।

গুডিসন পার্কে প্রথমার্ধে স্বাগতিক দলের বিপক্ষে নিজ দলের চ্যালেঞ্জ গ্রহণে ঘাটতির কথা সিটির কোচ অকপটেই স্বীকার করেছেন। তবে বাধা টপকে যেভাবে ক্লাব জিতেছে, তাতে গার্দিওলা হয়েছেন সন্তুষ্ট। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি ফুটবল এবং জীবনকে একই দর্শনে দেখার বাস্তবতাও তুলে ধরেন। বললেন, ‘ফুটবল আর জীবনে এমনটাই ঘটে। কঠিন মুহূর্তে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাই মুখ্য বিষয়।’

প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায়। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য ইংলিশ জায়ান্টদের এমন জয় খুব দরকার ছিল। এমন জয়কে তাই বিশাল বলেই মানছেন গার্দিওলা। এমন ফলাফলের গুরুত্ব সম্পর্কে তার মাঝে কোনো সন্দেহ নেই বলেই ম্যাচ শেষে জানালেন।

‘সৌদি আরব থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফিরে আসার পর এতা আমাদের জন্য এক বিশাল জয় ছিল। আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম তাতে আমরা সত্যিই সন্তুষ্ট ছিলাম। আবারো প্রমাণিত হয়েছে, দলের খেলোয়াড়রা কতটা বিশেষ এবং আমাদের শরীরের হাড়ে হাড়ে লড়াকু মানসিকতা রয়েছে।’

১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ম্যানসিটি। তবুও শিরোপা জয়ের ব্যাপারে ৫২ বর্ষী কোচের কন্ঠে ঝরেছে আশাবাদ। লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারেও তার রয়েছে সতর্ক দৃষ্টি।

‘আমি জানি লিগের শীর্ষ অবস্থানে আমরা নেই। তবে অনেক কিছুই ঘটতে যাচ্ছে। আমি কখনোই এমন প্রিমিয়ার লিগ আগে দেখিনি, যেখানে প্রতিটি খেলায় টেবিলের নিচের মাঝামাঝি অবস্থানে থাকা দলগুলো সবাইকে হারাতে পারে। সামনে অনেক চমক থাকবে।’

Tags: ইপিএলএভারটনগার্দিওলাগুডিসন পার্কম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

বাড়ির প্রাচীরে ঘুমন্ত বাঘ!

Next Post

জমে উঠেছে চট্টগ্রাম-৩ সন্দ্বীপের ভোটের লড়াই

Next Post
চট্টগ্রাম-৩ নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জমে উঠেছে চট্টগ্রাম-৩ সন্দ্বীপের ভোটের লড়াই

সাজিদ খান এর ছোটবেলার ছবি, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত সাজিদ খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT