চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিন-এর কনটেন্টে বিশেষ সুবিধা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in আইস্ক্রিন, বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম আইস্ক্রিন-এর কনটেন্ট উপভোগের ক্ষেত্রে সিঙ্গেল সাইন অন জার্নির সুবিধা উপভোগ করবেন গ্রামীণফোনের গ্রাহকরা।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান অংশীদারিত্ব সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, হেড অব সার্ভিস বান্ডেলিং নিশাত কামরুল।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম এবং আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এখন থেকেই আইস্ক্রিনে অপারেশন সুন্দরবন, দামাল, আমি কি তুমি এবং বিউটি সার্কাস- এর মতো দুর্দান্ত সব কনটেন্ট দেখতে সিঙ্গেল সাইন অন জার্নি সুবিধা পাবেন গ্রামীণফোন ব্যবহারকারীরা। এছাড়াও, গ্রামীণফোনের গ্রাহক প্রিয় প্লে প্যাকগুলোর তালিকাতেও এখন থেকে যুক্ত হচ্ছে আইস্ক্রিন।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম বলেন, ‘ওটিটি কনটেন্টের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে; আর গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তার সাপেক্ষে সেরা সুবিধা দিতে সবসময় কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা ইতোমধ্যে প্লে প্যাকের মাধ্যমে গ্রাহকদের জন্য জনপ্রিয় দেশীয় ও আন্তর্জাতিক স্ট্রিমিং প্লাটফর্মে কনটেন্ট উপভোগের সুযোগ তৈরি করেছি। এই তালিকায় এবারে যুক্ত হল আইস্ক্রিন। যেখানে দর্শকদের জন্য আরো অনেক সমৃদ্ধ ও মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট রয়েছে। গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারীরা এখন সর্বোচ্চ সংখ্যক কনটেন্ট স্ট্রিমিং পার্টনারের মাধ্যমে বিনোদন উপভোগের সুযোগ পাচ্ছেন।’

আইস্ক্রিন -এর প্রজেক্ট ডিরেক্টর রিয়াজ আহমেদ বলেন, ‘দেশে টিভিওডি সেবাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে সকল বয়সী দর্শকদের জন্য উপযোগী ড্রামা ও চলচ্চিত্রসহ নানা ধরনের উপভোগ্য, শিক্ষামূলক ও সুস্থধারার বিনোদন কনটেন্ট নিয়ে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই)। এই অংশীদারিত্ব সম্পন্ন করতে পেরে আমরা গর্বিত এবং আনন্দিত; কেননা, দেশে ডিজিটাল বিনোদন সেবা দানকারী অপারেটরদের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সবচাইতে বেশি, আর তাই গ্রামীণফোনের মাধ্যমে এখন আমাদের দর্শক পরিসর আরো বিস্তৃত হতে যাচ্ছে।’

Tags: আইস্ক্রিনআইস্ক্রিন ওটিটি প্লাটফর্মগ্রামীণ ফোনলিড বিনোদন
Previous Post

ইইউ প্রতিনিধিদলের সাথে বিএনপির একাধিক বৈঠক

Next Post

পরিবার, বন্ধু-বান্ধবদের  নিরাপদ রাখতে এলো ‘ইমো নাও’

Next Post
ইমো অ্যাপের মাধ্যমে পরিবারের সদস্যদের অবস্থান ট্র্যাকিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার, বন্ধু-বান্ধবদের  নিরাপদ রাখতে এলো ‘ইমো নাও’

শ্রুতি হাসান ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান, সত্যটা জানালেন নিজেই!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT