চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়ায় নাক ফাটালেন ছাত্রদল নেতা

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
5:30 অপরাহ্ন 26, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
নাক ফাটানোর জন্য ছাত্রদল নেতার ছবি, চোখ বন্ধ ও মুখের একাংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে আপলোড করা ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়ায় সহপাঠীকে মারধর করে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল নেতা আরিফ হোসেন শান্তর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ভোলা রোডের ট্রাফিক পুলিশ বক্সের সামনে সোমবার দিনগত রাতে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী জাকির হোসেনকে (২৩) উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়। জাকির বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। অভিযুক্ত শান্ত একই বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা কমিটির সদস্য।

আহতের সহপাঠী গোলাম রব্বানী জানান, আমি ও জাকির রাত ১০টার দিকে ভোলার রোডে বাজার করতে যাই। ঘটনার সময় জাকির আমার কাছ থেকে একটু দূরে দাঁড়ানো ছিল। এসময় হঠাৎ দেখি শান্ত এসে জাকিরের বাম চোখে আঘাত করছে। এরপর জাকিরের শরীরের অন্যান্য স্থানে ঘুষি মেরে আঘাত করে শান্ত। জাকিরকে উদ্ধার করে শেবাচিমের চক্ষু বিভাগে ভর্তি করানো হয়।

আহত শিক্ষার্থী জাকির বলেন, শান্তর একটা ছবিতে আমি ‘হা হা’ রিয়্যাক্ট দিয়েছিলাম। এরপরই শান্ত আমার মেসেঞ্জারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করে। পরে আমি কোথায় আছি তা জানতে চায় শান্ত। তখন শান্তকে বলি, ‘আমি ভোলার রোডে আছি।’ তারপর অল্প সময়ের মধ্যে এসে শান্ত আমার চোখে ঘুষি মারে। ঘুষির আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লে বুকে কিলঘুষি মারে শান্ত। এরপর নাক থেকে রক্ত ঝরেছে।

অভিযুক্ত শান্ত বলেন, ‘জাকির আমাকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে ভোলা মোড়ে ডেকে নিয়ে হিট করেছে। আমার হাতে কামড় দিয়েছে। আত্মরক্ষার্থে আমি তাকে মারধর করেছি।’

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার বিষয়টি শুনেছেন উল্লেখ করে বলেন, এ ধরণের ঘটনা কাম্য নয়। আমি ওই দু’জনের সাথে কথা বলবো।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আব্দুল কাইউম বলেন, ফেসবুকে দেয়ার রিয়্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, জানি না। অভিযোগ পেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

Tags: ছাত্রদলবরিশাল বিশ্ববিদ্যালয়
Previous Post

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

Next Post

সন্তানের সামনে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Next Post
নদীর পাড়ে হালকা পোশাক পরা নারী, বোট ও জাহাজের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানের সামনে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ডায়ালাইসিসের জন্য রোগীর হাতের রক্তের সংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে মেডিকেল কলেজে ডায়ালাইসিস বন্ধ, চরম দুর্ভোগে রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT