চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাপলিনের কালজয়ী যতো ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
চ্যাপলিনের বিখ্যাত ছবি ও পোস্টার, কমেডি ও সিনেমার ইতিহাস. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শব্দও উচ্চারণ না করে দর্শককে হাসানোর এবং কাঁদানোর ক্ষমতা ছিল মহানশিল্পী চার্লি চ্যাপলিনের। যিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার, সম্পাদক, নির্মাতা ও প্রযোজক। সিনেমা শিল্পের প্রধান পুরুষ বলা হয় তাকে।

কৌতুককে অস্ত্র করে তিনি স্পর্শ করে গেছেন মানুষের সবচেয়ে আলোকিত স্থান থেকে সবচেয়ে অন্ধকার স্থানে। কালজয়ী মহান এই শিল্পীর প্রয়াণ দিন সোমবার (২৫ ডিসেম্বর)।  এই দিনে দেখে নিতে পারেন চ্যাপলিন অভিনীত, পরিচালিত পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চলচ্চিত্র-

১. সিটি লাইটস
চ্যাপলিনের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘সিটি লাইটস’। ১৯২৮ সালে এই ছবির চিত্রনাট্য রচনা করার সময় সবাক চলচ্চিত্র মুক্তি পেতে শুরু করে, কিন্তু চ্যাপলিন নির্বাক চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্তে অটল থাকেন। দুই বছর ধরে নির্মাণের পর এই ছবিটি মুক্তি পায় ১৯৩১ সালে। এই ছবির জন্য চ্যাপলিন প্রথম চলচ্চিত্রের সুর করেন! বাণিজ্যিকভাবে সফল হওয়া এই ছবিটি নিয়ে সমালোচকরা মনে করেন এটি শুধু চ্যাপলিনের অভিনয় জীবনের সর্বোচ্চ অর্জনই নয়, বরং সর্বকালের সেরা চলচ্চিত্রের একটি।

২. মডার্ন টাইমস

সিটি লাইটসের মতোই এই ছবিটিও অভিনয়ের পাশাপাশি রচনা, পরিচালনার দায়িত্ব একাই সামলেছেন চ্যাপলিন। আধুনিক শিল্পায়িত পৃথিবীতে বেঁচে থাকতে সাধারণের সংগ্রামকে পোট্রে করা হয়েছে সিনেমায়। এমনিতেই সমাজতন্ত্রের প্রতি চ্যাপলিনের দুর্বলতা ছিলো, এই সিনেমা মুক্তির পর চ্যাপলিনের উপর আমেরিকার গোয়েন্দা নজর পড়ে। তবে ‘সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ’ বিবেচনায় লাইব্রেরি অব কংগ্রেস ১৯৮৯ সালে ছবিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।

৩. দ্য গ্রেট ডিক্টেটর
রাজনৈতিক স্যাটায়ারে পূর্ণ সিনেমা এটি। ১৯৪০ সালে মুক্তি পাওয়া ছবিটি সেই সময়ে সারা বিশ্বে সাড়া ফেলে। এটি চ্যাপলিনের প্রথম সবাক ছবি। নিরবতা ভেঙে কথা বলেন চ্যাপলিন। ছবিটি জার্মান সহ বিভিন্ন দেশের স্বৈরাচারী সরকার নিষিদ্ধ করে। এই ছবিদে চ্যাপলিনের দেওয়া একটি ভাষণ গণতন্ত্রকামী প্রতিটি দেশের মানুষের কাছে আজও প্রাসঙ্গিক।

৪. দ্য কিড
১৯২১ সালে মুক্তি পাওয়া এই ছবিটিও অন্য ছবিগুলোর মতোই চ্যাপলিনের প্রযোজনা, পরিচালনায় নির্মিত। মূল ভূমিকায় চ্যাপলিনের সঙ্গে দুর্দান্ত অভিনয় করেন জ্যাকি কুগ্যান। এই ছবিটিই চ্যাপলিনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘দ্য কিড’ শুরুর দৃশ্যে বলা হয় “একটি হাসির চলচ্চিত্র এবং সম্ভবত, কান্নারও”। চ্যাপলিনের অনেক জীবনীকার মনে করেন চলচ্চিত্রে দ্য ট্রাম্প ও কিডের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে তা মূলত চ্যাপলিনের প্রথম জন্ম নেওয়া শিশুপুত্র, যে এই চলচ্চিত্র নির্মাণের দশদিন আগে মারা যায়, তার প্রতি চ্যাপলিনের মমত্বের ভিত্তিতে গড়ে ওঠেছে। চলচ্চিত্রে প্রদর্শিত দারিদ্র ও সমাজকর্মীদের বিরূপ মনোভাব লন্ডনে চ্যাপলিনের নিজের বাল্যকালের প্রতিচ্ছবি।

৫. দ্য সার্কাস 
চ্যাপলিনের পরিচালনা, প্রযোজনায় নির্মিত আলোচিত পূর্ণদৈর্ঘ্য ছবিগুলোর মধ্যে অন্যতম ‘দ্য সার্কাস’। ছবিটি শুধু বক্স অফিসে নয়, সেই সময়ে অস্কারেও চারটি বিভাগে মনোনীত হয়েছিলো।

Tags: চার্লি চ্যাপলিনচ্যাপলিনদ্য কিডদ্য গ্রেট ডিক্টেটরমডার্ন টাইমসলিড বিনোদনসিটি লাইটসসিনেমা
Previous Post

মহারাস উৎসবে ৩৭ হাজার নারীর নৃত্য

Next Post

বসতবাড়ি নির্মাণে সবার সহযোগিতা কামনা কাঙালিনী সুফিয়ার

Next Post
বসতবাড়ি নির্মাণে কাঙালিনী সুফিয়ার সহযোগিতা ও দোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বসতবাড়ি নির্মাণে সবার সহযোগিতা কামনা কাঙালিনী সুফিয়ার

ফেরদৌস ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমার কারণে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT