চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:11 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in বাংলাদেশ
A A
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বন্যা কবলিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) রোববার ২৪ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ উইং -এর যুগ্ম সচিব এ.টি.এম সাইফুল ইসলাম, প্রশাসনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কৃষি বিভাগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভয়াবহ যে আকস্মিক বন্যা হয়, তাতে সাড়া দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান জেলার সদর উপজেলার অন্তর্গত বান্দরবান সদর ইউনিয়নে এফএও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে।

জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড এবং স্পেশাল ফান্ড ফর ইমার্জেন্সি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর আর্থিক সহায়তায় এফএও পার্বত্য চট্টগ্রামের চারটি জেলা রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম এর ২৩ টি উপজেলাতে ৩৩ হাজার ক্ষুদ্র কৃষকের মধ্যে ধান ও সবজি প্যাকেজ বিতরণ করছে। সহায়তার মধ্যে রয়েছে ধানের বীজ, ১২ ধরনের সবজির বীজ, সার, কোদাল, পানির ঝাঁঝরি এবং বীজ-ধান সংরক্ষণের সাইলো বা ড্রাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বান্দরবান ও চট্টগ্রাম জেলার অন্তর্গত বান্দরবান সদর ও পটিয়া উপজেলার বন্যা দুর্গত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

মহাপরিচালক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষকদের সহায়তায় দ্রুত সাড়া দেওয়ার জন্য এফএও-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সংকটের সময়ে, সহযোগিতাই মুখ্য। আজকের বিতরণ সংকটকালীন সময় থেকে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার করতে এবং আমাদের কৃষি সম্প্রদায়ের দুর্যোগ সহনশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এফএও বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট রিপ্রেসেন্টেটিভ (প্রোগ্রাম) এবং অফিসার ইনচার্জ নুর আহাম্মদ খোন্দকার বলেন, ‘এফএও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পুনরুদ্ধারে সহায়তা করার জন্য নিবেদিত। এই অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস-এর উপস্থিতি সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে বোঝায়। ক্ষতিগ্রস্ত জনসংখ্যার তাৎক্ষণিক চাহিদা মেটাতে এফএও স্থানীয় কর্তৃপক্ষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা সহ সংশ্লিষ্ট অঞ্চলে জীবিকা পুনরুদ্ধার এবং দুর্যোগ সহনশীলতা নিশ্চিত করা এই বিতরণের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সরকার, এফএও এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে সংহতি প্রদর্শন করে।

Tags: কৃষি মন্ত্রণালয়জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
Previous Post

রাস্তায় দাঁড়িয়ে রোগীর স্বজনবেশে গাড়ি ছিনতাই

Next Post

প্রতিটি ভোটে হবে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ: নসরুল হামিদ

Next Post
নসরুল হামিদ জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি ভোটে হবে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ: নসরুল হামিদ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে অনুশীলনরত, ব্যাট ও গ্লাভস পাশে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তির প্রতীক নিয়ে মাঠে নামার অনুমতি মেলেনি খাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT