চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় ৪ বাসে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in অপরাধ, রাজনীতি
A A
বাসে আগুন লেগে ধ্বংসস্তূপে পরিণত, দমকল কর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা চলমান অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে চলেছে। ফায়ার সার্ভিস বলছে, ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে।

২৩ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে  কুমিল্লার দেবিদ্বার বাগুর বাসট্যান্ড ‘তিশা পরিবহন’ নামক ১টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে কলাবাগান বাস স্ট্যান্ড ‘মিরপুর মেট্রো সার্ভিস’ নামের ১টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় মিরপুর-১৩ কৃষি ব্যাংকের সামনে ‘ট্রাস্ট পরিবহন’ নামের ১টি বাসে আগুন দেওয়া হয়।  রাত ৯টা ১৫ মিনিটে নগরীর গুলিস্তান টোল প্লাজার পাশে ‘রজনীগন্ধা পরিবহন’ নামের ১টি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে-বাস ১৮০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।

Tags: ফায়ার সার্ভিসবাসে আগুনবিএনপি অবরোধ
Previous Post

সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post

দ্বিতীয় দিনেই ‘সালার’র আয়ে ধস, এগিয়ে ‘ডানকি’!

Next Post
অভিনেতা ও অভিনেত্রীর ছবি, একটিতে ধূসর পটভূমিতে, অন্যটিতে মরুভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেই 'সালার'র আয়ে ধস, এগিয়ে 'ডানকি'!

চেন্নাইয়ের জন্য মোস্তাফিজের প্রস্তুতি ও মনোভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামের আগেই চেন্নাইয়ের ভাবনায় ছিলেন মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT