চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুট: সিপিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 23, ডিসেম্বর 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের বৈঠক, আলোচনাসভা, ব্যাংকিং নীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ থেকে ২০২৩ এ ১৫ বছরে ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এ অর্থ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ১২ শতাংশের বেশি। ফলে এ অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভব হতো।

শনিবার সিপিডি আয়োজিত অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনাবিষয়ক এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, সরকারি-বেসরকারি ব্যাংকে ২৪টি ছোট-বড় অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে এসব অর্থ বের করে নেওয়া হয়েছে। দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংক খাতের অনিয়ম নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্য-উপাত্তের ভিত্তিতে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

৭ জানুয়ারির নির্বাচন মানুষের আকাঙ্খা পূরণের মতো অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না বলে আশঙ্কা করছে গবেষণা সংস্থাটি। তাই অর্থনীতিতে এই মুহুর্তে যেসব কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার, তাও নতুন সরকার নিতে পারবে বলে মনে করে না তারা। যে বৈষম্যের অবসানের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেই বঞ্চনাময় অতীত যেন নতুন প্রজন্মের ভবিষ্যৎ না হয় অর্থাৎ ধনী-গরিবের বৈষম্য কমানোর পবিত্র স্বপ্ন যেন দু:স্বপ্নে পরিণত না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি।

নির্বাচনের আগে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে ডাকা সংবাদ সম্মেলনে, প্রায় ২ দশকের ধারাবাহিকতায় নির্বাচনের কয়েকদিন আগে অর্থনীতির সম্ভাবনা ও শংকার জায়গাগুলো জানায় সিপিডি।

মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন সামষ্টিক অর্থনীতির প্রধান সূচক- রাজস্ব আয়, সরকারের ব্যয়, মূল্যস্ফীতি, আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বিদেশি ঋণ এবং দায়-দেনা, ব্যাংকিং খাতে অনাচার এবং শ্রম অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্বেগের বিষয়ও তুলে ধরেন।

সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বহু কষ্টে অর্জিত শক্তিশালী অর্থনৈতিক অবস্থান আজ হুমকির মুখে। এর কারণ বছরের পর বছর ধরে অর্থনীতিবিদদের পরামর্শের প্রতি উদাসীনতা দেখানো এবং নীতি নির্ধারকদের অহমিকা বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির রক্তক্ষরণ অতীতের যেকোন সময়ের চেয়ে তীব্র বলে আবারো মনে করিয়ে দেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।

ঋণের ফাঁদ এড়াতে রাজনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও সমাজ চিন্তকসহ সব শ্রেণিপেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে নীতি গ্রহণের অনুরোধ জানায় সিপিডি।

Tags: সিপিডিসেন্টার ফর পলিসি ডায়ালগ
Previous Post

‘দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি-জামায়াত’

Next Post

অশ্রুসজল চোখে গোলাম মোহাম্মদ ইদুকে চিরবিদায়

Next Post
অশ্রুসজল চোখে গোলাম মোহাম্মদ ইদুকে চিরবিদায়. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্রুসজল চোখে গোলাম মোহাম্মদ ইদুকে চিরবিদায়

বাংলাদেশ ক্রিকেটার স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের কোচিং প্যানেলে পোলার্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT