চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন, টি-টুয়েন্টি অধিনায়ক স্যান্টনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Williamson batting in a cricket match, wearing blue jersey and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। তবে সিরিজ শুরুর আগেই দলে একাধিক পরিবর্তন এনেছে দলটি। চোটের কারণে সিরিজ থেকে সরে গেছেন উইলিয়ামসন ও কাইল জেমিসন। উইলিয়ামসন না থাকায় সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছেন উইলিয়ামসন। বিশ্বকাপের আগে তার হাঁটুতে সার্জারিও করা হয়েছে। অন্যদিকে হ্যামস্টিংয়ের চোটে পড়েছেন জেমিসন। সে কারণে মেডিকেল বিভাগের পরামর্শে সিরিজে তাদের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই দুই ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

উইলিয়ামসনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন রাচিন রবীন্দ্র। ওয়ানডে বিশ্বকাপে উইলিয়ামসনের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার। এরপর দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে দলে জায়গা পাকা করেছেন তিনি। আর জেমিসনের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন জেকব ডাফি।

আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে গড়াবে।

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ঈশ সোধি ও টিম সাউদি।

Tags: উইলিয়ামসনজেমিসনটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা

Next Post

প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৫ জন নিহত

Next Post
প্রাগের একটি ভবনের ছাদে সন্দেহভাজন যুবককে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৫ জন নিহত

Three men participating in ATJFB Dialogue event, one speaking into microphone. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চে চালু হচ্ছে ঢাকা-রোম ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT