চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াংকে সেঞ্চুরি বঞ্চিত করলেন হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে সেঞ্চুরি করার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত ৭৭ রানের মাথায় ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন উইল ইয়াং। উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা পড়ার পর আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে ৮৪ রানের সময়ও ক্রিজে থেকে যান। তবুও সেঞ্চুরি হাঁকাতে পারেননি কিউই ওপেনার। হাসান মাহমুদের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৮৯ রান করে মাঠ ছাড়েন।

বাংলাদেশের ৪৯.৫ ওভারে ২৯১ রানের জবাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৩৪ ওভারে ২ উইকেটে ২০৯ রান। ফিফটি পাওয়া হেনরি নিকোলস ৭৪ ও অধিনায়ক টম ল্যাথাম এক রানে ক্রিজে আছেন।

নিউজিল্যান্ডের ইনিংসে ২৭তম ওভারের প্রথম বলে ইয়াংয়ের শটে এক্সট্রা কভারে শূন্যে ঝাঁপিয়ে বল ধরেছিলেন তাওহীদ হৃদয়। মাটিতে পড়ার সময় হাত থেকে বল ছুটে যায়। এরপর মেহেদী হাসান মিরাজের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে ডানহাতি ব্যাটার রক্ষা পান। যদিও ৯৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৯ রানেই তাকে সাজঘরে ফিরতে হয়। ইয়াং বিদায়ের আগে দ্বিতীয় উইকেটে নিকোলসের সঙ্গে গড়েছেন ১২৮ রানের জুটি।

দলীয় ৭৬ রানের সময় স্বাগতিকরা প্রথম উইকেট হারায়। ৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৫ রান করা রাচীন খেলেছিলেন পুল শট। হাসান মাহমুদের বলে বল সীমানা ছাড়া হওয়ার আগে ডিপ মিডউইকেটে লাফিয়ে শরীরের ভারসাম্য ঠিক রেখে বল তালুবন্দি করেন রিশাদ।

এর আগে বুধবার নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিউই বোলিং আক্রমণ চুরমার করেন সৌম্য সরকার। ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে খেলেন ১৬৯ রানের বিধ্বংসী ইনিংস।

কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এখন সৌম্য এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন সর্বোচ্চ ওয়ানডে ইনিংসর মালিক।

২০০৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শচীন। সেই রেকর্ড ১৪ বছর পর ভেঙে দেন সৌম্য।

সবমিলিয়ে অবশ্য ওয়ানডেতে নিউজিল্যান্ডের মাঠে সর্বাধিক রানের ইনিংসটি খেলেছিলেন মার্টিন গাপটিল। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটি ওয়ানডে ইতিহাসে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস।

আগের ম্যাচে শূন্য রানে আউট হয়ে বাংলাদেশ দলে সুযোগ পাওয়াকে প্রশ্নের মুখে ফেলেছিলেন সৌম্য। এক ম্যাচ পরই দেড়শ পেরেনো ইনিংস খেলে বার্তা দিলেন ফুরিয়ে যাননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১১৬ বলে ১৩ বাউন্ডারিতে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন টাইগার ওপেনার। শেষের ৩৮ বলে যোগ করেন ৬৯ রান।

সৌম্য সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৮ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। বড় ইনিংস না পাওয়ায় তাকে ঘিরে প্রত্যাশাও কমে আসে। ঘরোয়া লিগেও রান পাচ্ছিলেন না। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর ডাক পান বাংলাদেশ দলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল হতাশার। দলের রান ফিফটি ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন যান এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এক প্রান্ত থেকে লড়ে যান শুধু সৌম্য।

তাওহীদ হৃদয় রান আউট হয়ে ফিরলে বিপদ আরও বাড়ে। ৮০ রানে ৪ উইকেট হারানোর পর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি জমে ওঠে সৌম্যর। মুশফিক ৪৫ করে আউট হলে ৯১ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙে। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবকে নিয়ে লড়ে সৌম্য তিনশর কাছে নিয়ে যান বাংলাদেশের সংগ্রহ।

Tags: ইয়াংনিউজিল্যান্ডনেলসনবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডেলিড স্পোর্টসহাসান
Previous Post

করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট আবিষ্কার

Next Post

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নরসিংদীতে মেঘনা নদীর বালু উত্তোলন

Next Post
নিয়ম-নীতি না করে নদীতে বড় উল্টে যাওয়া নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নরসিংদীতে মেঘনা নদীর বালু উত্তোলন

বিশ্ব রাজনীতি বিষয়ক বক্তা আন্তর্জাতিক সংস্থার প্যানেলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন নিয়ে রাশিয়ার অভিযোগ বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT