চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবন্দী ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে আরেকটি দুর্নীতির মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অভিযোগে অভিযুক্ত হয়ে মামলার স্বীকার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইমরান খান ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারগুলো তিনি এবং তার স্ত্রী নিয়ম মেনে তোশাখানায় জমা দেননি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) কারাবন্দী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নতুন এই মামলা নথিভুক্ত করেছে। গত সপ্তাহে তদন্তের জন্য কারাগারে থাকা অবস্থায় ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এনএবি আদালতের রেজিস্ট্রার কার্যালয় মামলাটি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগেও ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। তবে এই তোশাখানা মামলাটি গত বছর পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দায়ের করা মামলা থেকে ভিন্ন। ইসিপির অভিযোগ ছিল, উপহারগুলোর জন্য কোষাগারে নির্ধারিত মূল্যের চেয়ে কম পরিমাণে অর্থ জমা রাখেন ইমরান। তিনি রাষ্ট্রীয় উপহার বিক্রির অর্থ ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন এবং নির্বাচনী সংস্থাকে বিভ্রান্ত করেছেন।

ওই মামলায় ইমরান খানকে ৫ আগস্ট দোষী সাব্যস্ত করা হয় এবং পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। এনবিএ দ্বারা দায়ের করা নতুন মামলার মূল বিষয় হল ক্ষমতায় থাকাকালীন ইমরান খান এবং বুশরা বিবি বিদেশে তাদের সরকারী সফরের সময় প্রাপ্ত উপহারগুলো কোন প্রকার জবাবদিহিতা ছাড়াই রেখে দিয়েছেন।

Tags: ইমরান খানদুর্নীতিপাকিস্তানমামলা
Previous Post

যুদ্ধবিরতির আলোচনার জন্য মিশর সফরে হামাস প্রধান

Next Post

জাতীয় পার্টি নির্বাচন বর্জন করবে না: মুজিবুল হক চুন্নু

Next Post
জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু নির্বাচনী আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টি নির্বাচন বর্জন করবে না: মুজিবুল হক চুন্নু

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জিতেছে, খুশি ও উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের সদস্যরা এখন কে কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT