চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি উপাচার্যের বাসভবনে গোপনে চলছে শিক্ষক নিয়োগ পরীক্ষা

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:18 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ভবনে শিক্ষক নিয়োগের গোপন পরীক্ষা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপনে তার বাসভবনে আইন অনুষদের প্রভাষক নিয়োগের বোর্ড বসিয়েছেন। এই ঘটনায় উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে একদফা দাবি উত্থাপন করা হয়েছে।

১৭ ডিসেম্বর রোববার সন্ধ্যা ছয়টায় চবি শিক্ষক সমিতির কার্যালয়ে সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনকে পাশ কাটিয়ে প্রভাষক নিয়োগের পায়তারা করছেন উপাচার্য।  এজন্য তার পদত্যাগ দাবি করছে শিক্ষক সমিতি।

জানা গেছে, দুপুর আড়াইটায় প্ল্যানিং কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে আইন অনুষদের প্রভাষক নিয়োগের বোর্ড বসার কথা ছিলো উপাচার্যের কার্যালয়ে। কিন্তু চবি শিক্ষক সমিতির সদস্যরা নিয়মবহির্ভূত এই নিয়োগ বোর্ড বাতিলের জন্য উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করলে বিকেল সোয়া পাঁচটার দিকে অবস্থান কর্মসূচির মুখে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার গোপনে কার্যালয় ত্যাগ করেন। তিনি কার্যালয় ত্যাগ করলেও তার পছন্দের প্রার্থীকে প্রভাষক হিসেবে নিয়োগ দিতে গোপনে তার বাসভবনে পরীক্ষা বোর্ড বসিয়েছেন।

প্রার্থীদের মধ্যে বাছাই করা কয়েকজনকে প্রশাসনের নিজস্ব গাড়িতে করে উপাচার্যের বাসভবনে নেওয়া হয়েছে।  অন্যদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে শিক্ষক সমিতি।

এ ব্যাপারে উপাচার্যের মতামত জানতে তার সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Tags: উপাচার্যচবি
Previous Post

সেরার সব পুরস্কার শিবলীর

Next Post

আর্জেন্টিনায় স্পোর্টস সেন্টারের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

Next Post
আর্জেন্টিনায় স্পোর্টস সেন্টার ধসে পড়ার দৃশ্য, ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনায় স্পোর্টস সেন্টারের ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

আইজিপি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বড়দিন উদযাপন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিন-থার্টিফার্স্ট উদযাপন নিয়ে যা বললেন আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT