চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ভুলবশত ৩ জিম্মিকে হত্যা: ইসরায়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 16, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
তিনজন যুবকের ছবি, বিভিন্ন পেশার যুবকরা বিভিন্ন পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় তাদের অভিযানের সময় ভুলবশত তারা তিন জিম্মিকে হত্যা করেছে। অভিযানের সময় তাদেরকে ভুলবশত ‘হুমকি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, নিহত তিনজনের নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)।

আইডিএফ এক্স-এ করা এক পোস্টে জানিয়েছে, গাজার উত্তরে শেজাইয়াতে কর্মরত সৈন্যরা ভুলবশত তিন জিম্মিকে গুলি করেছে। ঘটনাটির তদন্ত চলছে। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীর অনুশোচনা প্রকাশ করছি এবং নিহতদের পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আইডিএফ জানিয়েছে, আমাদের লক্ষ্য হলো নিখোঁজদের শনাক্ত করা এবং সমস্ত জিম্মিকে বাড়িতে ফিরিয়ে দেওয়া। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হাতে আটক হওয়ার পর গাজায় এখনও ১০০ জনেরও বেশি জিম্মি বন্দী রয়েছে।

এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি খুবই কঠিন সময়, তবুও আমরা আমাদের ক্ষতগুলো বেঁধে রাখব। আমরা আমাদের সমস্ত অপহৃতদের নিরাপদে বাড়ি ফেরানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

অন্যদিকে, এই ঘোষণার পর শত শত মানুষ তেল আবিবে আইডিএফ এর সামরিক ঘাঁটির সামনে মিছিল করে বাকি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায়।

Tags: ইসরায়েলগাজায়জিম্মিহামাস
Previous Post

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

Next Post

ভয়াবহ সৌরঝড়ে মাঝ আকাশে বিপদে পাইলটরা

Next Post
সৌরঝড়ের কারণে মহাকাশে সূর্য থেকে বিকিরণ ও প্লাজমা ছড়িয়ে পড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ সৌরঝড়ে মাঝ আকাশে বিপদে পাইলটরা

বাংলাদেশ ক্রিকেটার শান্ত উইকেট নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের উইকেট নিয়ে এখনই কিছু বলতে চান না শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT