চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯ বছরে অবসরে ইউরোজয়ী কিয়েল্লিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ইউরোজয়ী ফুটবলার কিয়েল্লিনি প্রার্থনা করছেন, পাশে তার সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছর দেড়েক আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার জর্জিও কিয়েল্লিনি। এবার সবধরণের ফুটবলকে বিদায় বলে দিলেন ২০২০ ইউরোজয়ী তারকা ডিফেন্ডার।

গতবছর জুনে জুভেন্টাস ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখান ৩৯ বর্ষী ফুটবলার। শনিবার রাতে এমএলএস কাপের ফাইনালে তার দল ২-১ গোলে কলম্বাস ক্রুর কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়। তার দুদিন পর ফুটবলকে বিদায় জানান কিয়েল্লিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো একত্রিত করে একটি ভিডিও শেয়ার করেন কিয়েল্লিনি। সেখানে জুভেন্টাসের সাবেক তারকা ফুটবলার বলেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং তীব্র যাত্রা। তুমি আমার সবকিছু ছিলে।’

ইউরো জয়ী ফুটবল খেলোয়াড়ের উচ্ছ্বাস, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তোমার সাথে আমি এক অনন্য এবং অবিস্মরণীয় পথ ভ্রমণ করেছি। কিন্তু এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার, নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং জীবনের আরও গুরুত্বপূর্ণ ও উত্তেজনাপূর্ণ পাতা লেখার।’

ইতালির ১১৭টি ম্যাচ খেলেছেন কিয়েল্লিনি। ২০২২ সালের জুনে ফিনালিসিমায় আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।

ক্লাব ফুটবলে কিয়েল্লিনি ক্যারিয়ারের প্রায় ১৮ বছর কাটিয়েছেন জুভেন্টাসের হয়ে। ২০০৪ সালে যোগ দিয়ে ২০২২ সাল পর্যন্ত তুরিনের বুড়িদের হয়ে ৫৬১ ম্যাচ খেলেছেন এই তারকা ডিফেন্ডার। সব মিলিয়ে ক্লাবটির হয়ে জিতেছেন ২০টি ট্রফি।

You have been the most beautiful and intense journey of my life.
You have been my everything. With you I have travelled a unique and unforgettable path.
But now it is time to start new chapters, face new challenges and write further important and exciting pages of life. pic.twitter.com/IjHDDE4jMe

— Giorgio Chiellini (@chiellini) December 12, 2023

Tags: ইতালিকিয়েল্লিনিজুভেন্টাসলস-অ্যাঞ্জেলসলিড স্পোর্টস
Previous Post

ভালো বীজ উৎপাদনে বাংলাদেশকে কৌশলগত সহায়তা দেবে নেদারল্যান্ডস

Next Post

রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

Next Post
ভজনলাল শর্মা নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা

বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্যে জলবায়ু অভিঘাতের বিরূপ প্রভাবের কথা তুলে ধরেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT