চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের উইকেটকে ‘বাজে’ বলেছেন সাউদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাউদি মিরপুরের উইকেটকে বাজে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি আর আলোকস্বল্পতা না থাকলে মিরপুর স্টেস্ট হয়তো দুই দিনেই শেষ হয়ে যেত। স্পিন বান্ধব পিচ বানিয়েও অবশ্য সিরিজের শেষ টেস্টটি জিততে পারেনি বাংলাদেশ। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের দুর্দান্ত জুটিতে চার উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করলেও মিরপুরের উইকেটকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে উইকেট বলে আখ্যা দিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি।

প্রতিকূল আবহাওয়ার ভিড়ে মিরপুরে চারদিনে ১৭৮.১ ওভার খেলা হয়েছে, অর্থাৎ দুই দিনেরও কম। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় শেষ করেছে সফরকারীরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে উইকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাউদি। বলেছেন, ‘এটি বেশ কঠিন একটি উইকেটে। তবে এখান থেকেও ম্যাচ বের করার ভালো উপায় রয়েছে।’

‘এই উইকেট বর্ণনা করার অনেক বিষয় আছে। আমার মনে হয় ১৭০ ওভারের মধ্যে (১৭৮.১) ওভারের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়া বোঝায় উইকেট কেমন ছিল। এটা ভালো ছিল না। এমনকি এখানে ব্যাটে-বলের লড়াইও হয়নি।’

‘সম্ভবত আমার ক্যারিয়ারে খেলা সবচেয়ে বাজে উইকেট এটি। ব্যাটে-বলে ভারসাম্যের বদলে এটা পুরোপুরি বোলারদের পক্ষে ছিলো। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাওয়া উইকেটের প্রতিবিম্ব। আমাদের ছেলেরা হোঁচট খেয়ে খাদে পড়ে আবার ঘুরে দাঁড়িয়ে জিতেছে, এটা সবচেয়ে আনন্দের।’

Tags: টেস্টনিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজলিড স্পোর্টসসাউদি
Previous Post

সত্য ঘটনায় চঞ্চল-রনির ‘দম’, বাজেট পাচ্ছেন ‘আনলিমিটেড’

Next Post

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

Next Post
প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের ছবি, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

তিনজন পুরুষের ছবি, একজন বাইক চালাচ্ছেন, অন্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পঞ্চায়েত’ এর সিজন-থ্রি আসছে, দর্শক জানতে চাইছে মুক্তির তারিখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT