চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্য ঘটনায় চঞ্চল-রনির ‘দম’, বাজেট পাচ্ছেন ‘আনলিমিটেড’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে দুই ব্যক্তি হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই এবং এসভিএফ ফিল্মস একত্রে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। ৯ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ১১ ডিসেম্বর আসবে আরেকটি ছবির ঘোষণা।

শনিবার বিকেলে ঘোষণা হওয়া ‘দম’ ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর আবার সিনেমা নির্মাণে ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

অসংখ্য জনপ্রিয় নাটক বানিয়েছেন রেদওয়াদ রনি। পরে চোরাবালি ও আইসক্রিম বানিয়েছে প্রশংসা পেয়েছেন। বিরতির পর নির্মাণে ফেরা নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনলিমিটেড বাজেট থাকবে নিশ্চিত করা হয়েছে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দম’-সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি চূড়ান্ত হয়নি বলে জানালেন পরিচালক রেদওয়ান রনি।

চঞ্চল চৌধুরী বলেন, রনির সাথে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি সে আমার গলায় দড়িটা ঝুলিয়েছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা ‘দম’। আমি মনে করি এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে।

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘দম’ ছবির চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি নিজেই। ‘তকদীর’ খ্যাত শাওকী বলেন, রনি ভাই এই গল্পটা যখন আমাকে শোনান তখন তাকে জানাই তিনি সিনেমাটি না করলে এই গল্প আমি সিনেমা বানাতে চাই। ফাইনালি তিনি কাজটি করতে যাচ্ছেন। গল্পের কাজ চলছে।

Tags: অভিনয়আইসক্রিমআল-আমিন হাসান নির্ঝরচঞ্চল চৌধুরীচোরাবালিদমবাজেটরবিউল আলম রবিরেদওয়ান রনিলিড বিনোদনসত্য ঘটনাসিনেমাসৈয়দ শাওকী
Previous Post

নারী গাড়ি চালক নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

Next Post

মিরপুরের উইকেটকে ‘বাজে’ বলেছেন সাউদি

Next Post
সাউদি মিরপুরের উইকেটকে বাজে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের উইকেটকে ‘বাজে’ বলেছেন সাউদি

প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনের ছবি, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT