চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন সুরক্ষা সচিব ও কারা মহাপরিদর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2023
in - সেমি লিড, আদালত
A A
সুরক্ষা সচিব ও কারা মহাপরিদর্শক আদালতে হাজিরা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের রায় আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে সোমবার সর্বোচ্চ আদালতকে জানানোর পর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ও কারা মহাপরিদর্শক।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগে হাজির হয়ে রায় বাস্তবায়নের বিষয়টি আইনজীবীর মাধ্যমে আদালতকে নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। এরপর সর্বোচ্চ আদালত এদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিয়ে এবিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারী আদেশের দিন ধার্য করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইব্রাহীম খলিল। আর কারা কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী সফিকুল ইসলাম। আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী ইব্রাহীম খলিল সাংবাদিকদের বলেন, ‘ওনারা দু’জন আজ আদালতে হাজির হয়েছিলেন। রায় আংশিক বাস্তবায়ন বিষয়ে ওনারা নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এবং আগামী ৪ ফেব্রুয়ারীর মধ্যে আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের কথা বলেছেন। আদালত ওনাদের দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিয়েছেন।’

পদোন্নতি বিষয়ে ছয় কারা কর্মকর্তার (জেল সুপার) করা রিভিউ শুনানি শেষে গত বছরের ২২ এপ্রিল আপিল বিভাগ আবেদনকারীদের (ছয় জেল সুপার, চলতি দায়িত্ব) পদোন্নতির বিষয়টি বিবেচনা করতে বিবাদীদের নির্দেশ দেন।

সে রায়ের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় পদোন্নতি প্রত্যাশী মো. নুরুন্নবী ভূঁইয়াসহ পাচ কর্মকর্তা গত বছরের ২৭ সেপ্টেম্বর আদালত অবমাননার অভিযোগে পৃথক পাচটি আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে গত ২০ নভেম্বর আপিল বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে আদালতের রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে ৪ ডিসেম্বর সর্বোচ্চ আদালতে তলব করেন।

Tags: সচিবসুপ্রিম কোর্ট
Previous Post

হলিউডকে পেছনে ফেলে পুরো বিশ্বে এক নম্বরে ‘অ্যানিমেল’

Next Post

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসায় হাইকোর্টের রুল জারি

Next Post
অচেতন যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতার চিকিৎসায় হাইকোর্টের রুল জারি

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, লাল ভোট বাক্স ও সবুজ লতাপাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় ৫২ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়ন বৈধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT